তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব

বিনোদন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২৬, ১৪:৫১ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৫৪

গম্ভীর ঝাঁজালো কণ্ঠ, রহস্যভরা চোখের চাহনি, বৈচিত্র্যময় অভিব্যক্তি যেমন দর্শককে দিত টানটান উত্তেজনা, তেমনি করতো আতঙ্কিত। বলছি ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা রাজীবের কথা। যার আসল নাম ওয়াসীমুল বারী রাজীব।

২০০৪ সালের (১৪ নভেম্বর) আজকের এই দিনে ৫২ বছর বয়সে ক্যানসারে মারা তিনি। ১ জানুয়ারি ১৯৫২ সালে পটুয়াখালীর দুমকী উপজেলায় জন্মগ্রহণ করেন।

মৃত্যুর দুই দশকের বেশি সময় পরও বাংলা সিনেমাপ্রেমীদের কাছে প্রিয় অভিনেতা হয়ে আছেন তিনি। এখনও দর্শক টেলিভিশন কিংবা ইউটিউবে তার সিনেমা দেখেন। চলচ্চিত্রের নুতন প্রজন্ম তাকে আইডল ভাবেন।

অভিনয়ে আসার আগে একজন চাকরিজীবী ছিলেন রাজীব। তবে পরবর্তী সময়ে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে সেই চাকরি ছেড়ে দেন। মৃত্যুর আগে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনতা নিজেই এটি বলেছেন।

তিতাসে চাকরি থেকে অভিনয়ে রাজীব

তার ভাষ্য, আমি তিতাসে চাকরি করা অবস্থায় আমার বস (সিরাজুল মুজিব মামুন) একদিন আমাকে নাটক করার প্রস্তাব দেন। আমি তখন ‘না’ করে দিই। কিন্তু তিনি বলেন আপনাকে করতেই হবে।’

পুরোনো এক সাক্ষাৎকারে দেখা যায়, চলচ্চিত্রে কীভাবে আসলেন সেটি নিয়েও তিনি কথা বলেছেন।

রাজীব বলেন, ‘চলচ্চিত্রে আসার গল্পটা অনেক মজার একটি ঘটনা। একদিন তিতাসের অফিসে বসে আছি। হঠাৎ এক ভদ্রলোক এসে আমাকে বলেন ‘আপনি কী চলচ্চিত্রে অভিনয় করবেন?’ ভদ্রলোকের কথা শুনে আমি অবাক হলাম। তখন তার কাছে জানতে চাইলাম আমি অভিনয় করি সেটি কে বলেছে।’

তিনি আরও বলেন, ‘ভদ্রলোক তখন বলেন ‘ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আপনার একটা নাটক দেখেছি। আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে।’ উনি নাম হলোর আবদুস সাত্তার সাহেব। তারপর উনার সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। আমার প্রথম দিনের শুটিং ছিল সাভারে।’

রাজীব

প্রথম সিনেমা ও জনপ্রিয়তা

আবদুস সাত্তার সাহেবের ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন রাজীব। এর পর আশির দশকের শুরুতে নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত ‘খোকন সোনা’ সিনেমায় নায়ক চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। তবে রাজীব পরবর্তীতে একই নির্মাতার ‘দাঙ্গা’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন। সেই সিনেমায় তার কণ্ঠে ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটি দর্শকের মুখে মুখে ছড়িয়ে যায়।

জনপ্রিয় ১০ সিনেমা

১.দাঙ্গা ২.হাঙর নদী গ্রেনেড ৩.ভাত দে ৪.কেয়ামত থেকে কেয়ামত ৫.বাবার আদেশ ৬.আব্বাজান ৭.স্বপ্নের ঠিকানা ৮. স্নেহের প্রতিদান ৯.ত্রাস ১০.লুটতরাজ

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব
তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব
‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা
‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে