সব রেকর্ড ভেঙে দিচ্ছে ‌‘কেজিএফ’ টিজার

বিনোদন ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১, ১৭:১৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৮:৫২

বলিউড তো বটেই বিশ্ব চলচ্চিত্রও পেছনে পড়ে যাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ’-এর কাছে।

৭ জানুয়ারি ইউটিউবে এসেছে সিনেমাটির চ্যাপ্টার-২ টিজার। আর তাতেই সব রেকর্ড হুমড়ি খেয়ে পড়ছে রকিংস্টার যশের কাছে।

একদিনের ভিউ বিচারে টিজারটি ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে সব ভারতীয় ছবিকে। এর আগে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সাহো’র টিজার একদিনে ভিউ হয়েছিল ২২.৫ মিলিয়ন। আর সেটিকে ‘কেজিএফ-২’ টপকে গেছে মাত্র ১০ ঘণ্টায়।

২৪ ঘণ্টায় এর মোট ভিউ হয়েছে ৭৮ মিলিয়ন। এখন এই টিজারটি ১০০ মিলিয়ন ভিউ অতিক্রমের পথে।

অন্যদিকে, ১ দিনে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়ার ভিডিওটি হলো কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘ডিনামাইটস’। দর্শকরা এটি মুক্তির প্রথমদিনেই দেখেছে ১০১.১ মিলিয়নবার।

শুধু তাই নয়, এভাবে এগুতে থাকলে কদিন পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলারের ২৮৯ মিলিয়ন ভিউকেও পেছনে ফেলে দিতে পারে ‘কেজিএফ-২’-এর টিজার।

মূলত সুপারস্টার যশের অভিনয় এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ১’–এর সাফল্য ভারতীয় কন্নড় ছবিকে লাইমলাইটে নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় এর দ্বিতীয় কিস্তির এই টিজার ভিউ।

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটির প্রথম পার্ট বা চ্যাপ্টার ওয়ান। ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছেন যশ। বক্স অফিসেও গড়েছে ইতিহাস।

যশ ছাড়াও এবারের কিস্তিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যুত কুমার প্রমুখ। এতে আধিরার চরিত্রে প্রথমবার অভিনয় করেছেন সঞ্জয়।

ছবির প্রযোজক বিজয় কিরাগান্দুর ও কার্তিক গোওদা। পরিচালক হিসেবে আছেন প্রশান্ত নিল। তিনিই লিখেছেন ছবির গল্প। গ্যাংস্টারদের নিয়েই সিনেমাটির কাহিনি।

সূত্র: ইউটিউব, ফিল্ম বিটস

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প