ঈদের ৮ সিনেমার হালহকিকত

তবুও অধরা শাকিব খান: রাজত্ব এবার বুবলীর হাতে!

সুধাময় সরকার
২১ এপ্রিল ২০২৩, ১৪:১৬আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৪:৩১

ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই নাজেহাল হয়ে আছেন শাকিব খান, পর্দার জীবন নিয়ে বড়ই দুশ্চিন্তায় ছিলেন শাকিবিয়ানরা। কিন্তু সব শঙ্কা ছাপিয়ে নায়ক প্রমাণ করলেন, এখনও তিনিই ঢালিউডের লিডার। 

ঈদে ৮ ছবির হল-রাজনীতি পেরিয়ে দেশের সর্বাধিক ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান-বুবলীর ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’। অথচ দেশে টিকে থাকা হলের সংখ্যা ছিল সর্বোচ্চ ৬০টি! জানা গেছে, শাকিবসহ অন্য ছবিগুলোর সূত্র ধরেই এবারের ঈদে মৃত আরও দেড় শতাধিক হল জেগে উঠেছে!

বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এবারের ঈদে মোট ৮টি ছবি মুক্তি পাচ্ছে। এরমধ্যে ‘লিডার’ দখল করেছে ১০০ হল। এরপরের সংখ্যাটি একলাফে নেমে পড়লো ৩৩ হলে। সে হিসেবে বাপ্পী-মিতুর ‘শত্রু’ ছবিটি আছে সংখ্যার বিচারে দ্বিতীয়। কাছাকাছি সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে অনন্ত-বর্ষার ‘কিল হিম’। ছবিটি ২৭ হলে উঠছে।

এরপর রোশান-ববির ‘পাপ’ ও সজল-পূজার ‘জ্বীন’ ছবি দুটি পেয়েছে ১৫টি করে প্রেক্ষাগৃহ। আদর-বুবলীর আলোচিত ‘লোকাল’ এবং জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’ পেয়েছে ১০টি করে হল। অন্যদিকে আলোচিত ছবি ইয়াশ-ঐশীর ‘আদম’ পেয়েছে মাত্র ৫টি হল।

যদিও একমাত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছাড়া আর কোনও সিনেমার চূড়ান্ত হল লিস্ট প্রকাশ্যে আসেনি ঈদের আগের দিন (২১ এপ্রিল) দুপুর পর্যন্ত।

এই হলো এবারের ঈদের সিনেমাগুলোর হল পরিস্থিতি। তবে এই তথ্য থেকে যোগফল বের করলে দেখা যাবে, দিনশেষে সবচেয়ে এগিয়ে শবনম বুবলী। সিনেমা হলের রাজত্বটা এবার তার হাতেই। কারণ, এবার এই নায়িকা সর্বাধিক ১১০টি প্রেক্ষাগৃহে থাকছেন ‘লিডার’ ও ‘লোকাল’ ছবি নিয়ে। সে হিসেবে প্রেক্ষাগৃহের দৌড়ে বুবলীর কাছে হেরে বসে আছেন শাকিব খানও!

গত কয়েক বছরের হিসাবে ছবি মুক্তির এই সংখ্যা চমকে যাওয়ার মতো। কেউ বলছেন, একসঙ্গে এত চলচ্চিত্র মুক্তি একই সঙ্গে ইতিবাচক ও নেতিবাচক। সারা দেশে এখন যে পরিমাণ প্রেক্ষাগৃহ, তাতে তিন-চারটি ছবি মুক্তি পেলেই ঠিকঠাক ছিল। এতগুলো ছবি মুক্তির কারণে বর্তমানে চালু ৬০টির মতো প্রেক্ষাগৃহের বাইরে ঈদে আরও দেড় শতাধিক বন্ধ প্রেক্ষাগৃহ চালু হয়েছে। যার বেশিরভাগই ছিল গোডাউন বা পরিত্যক্ত। অনেকেই মনে করেন, এই হলগুলোতে গিয়ে দর্শকরা আরও হলবিমুখ হবেন। 

তবে এই ঈদে একসঙ্গে অনেক সিনেমা মুক্তির বিষয়টিকে পজিটিভ দৃষ্টিতে দেখছেন দেশের সবচেয়ে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বহু বছর পর আবারও যেন বাংলা সিনেমায় জোয়ার অনুভব করছি। যে জোয়ারের প্রথম ঢেউ পেলাম ব্যাক টু ব্যাক ‘পরাণ’ ও ‘হাওয়া’র মাধ্যমে। এবারের ঈদে সেই জোয়ারটি সংখ্যায় পাচ্ছি। আমরা হলিউডের বাইরে ঈদের ছয়টি ছবি চালাচ্ছি। একসঙ্গে এত বাংলা ছবি আমরা পাইনি আগে। আমি মনে করি, এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো দিক। এখন প্রত্যাশা, এর মধ্য থেকে অন্তত দুটো ছবি হিট হোক। বাকিগুলোও ব্যবসা করুক। তবেই আমাদের আর পেছনে তাকানোর সুযোগ থাকবে না।’’

বলা দরকার, স্টার সিনেপ্লেক্সের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর সব মাল্টিপ্লেক্সেই ঈদের ছয়টি ছবিরই একাধিক স্ক্রিনিং থাকছে প্রতিদিন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান