মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা

বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০

ফের মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডনের ৩২ বছর আগের সিনেমা ‘মোহরা’। এটি পরিচালনা করেছেন রাজীব রাই। ১৯৯৪ সালের এই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল।  আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবির ‘ফোর কে’ রেজ়োলিউশনে সংরক্ষণ করা সংস্করণ।

এদিকে ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির। বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেবেন ‘রামায়ণ’ও ‘মোহরা’।

‘ত্রিমূর্তি ফিলম্‌স প্রাইভেট লিমিটে়ড’-এর তরফে অক্ষয়-রাবীনার ছবির পুনরায় মুক্তি পাওয়ার খবর প্রকাশ করা হয়েছে। দীপাবলির আবহে দু’টি হিন্দি ছবিই বিপুল পরিমাণে দর্শককে প্রেক্ষাগৃহমুখী করবে বলে মনে করছেন ফিল্ম সমালোচকেরা।

১৯৯৪ সালের ১ জুলাই প্রথমবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মোহরা’। অন্যতম জনপ্রিয় বিনোদনমূলক ছবি এটি। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে নতুন ঝলক মুক্তি পেয়েছে। সঙ্গে লেখা হয়, ‘ক্ষমতা ও বিশ্বাসঘাতকতার প্রাণঘাতী লড়াইয়ের শিকার হতে পারে যে কেউ। গল্পের মোচড়, থ্রিল আর গানগুলি উপভোগ করুন আবার, যা ‘মোহরা’কে অবিস্মরণীয় করে তুলেছিল। ৩২ বছরের পূর্তি উদ্‌যাপনে শামিল হন। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে ৬ নভেম্বর।’

‘মোহড়া’ সিনেমার পোস্টার

‘মোহরা’ ১৯৯৪ সালের অন্যতম সফল হিন্দি ছবি। ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি ছিল এটি। প্রথম স্থানে ছিল ‘হম আপকে হ্যায় কৌন!’

/এনআই/
সম্পর্কিত
‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
বক্স অফিসে কেমন যাচ্ছে অক্ষয় কুমারের ২০২৬
বক্স অফিসে কেমন যাচ্ছে অক্ষয় কুমারের ২০২৬
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বিনোদন বিভাগের সর্বশেষ
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই
‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা সংগীতশিল্পীর
ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা সংগীতশিল্পীর
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির