‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ২১:০২ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:০২

২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল প্রতিম ডি গুপ্তের ক্রাইম-থ্রিলার সিনেমা ‘চালচিত্র’। ছবিটিতে খল চরিত্রে বিশেষ ভূমিকায় অভিনয় করে দুই বাংলার দর্শকদের মুগ্ধ করেছিলেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দুই বছর পর এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘চালচিত্র ২’-এর ঘোষণা আসতেই জানা যায়, এতে অপূর্ব থাকছেন না; বরং যুক্ত হয়েছেন বাংলাদেশের আরেক তুখোড় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে নতুন সিনেমায় অপূর্ব কেন নেই, এ নিয়ে ভক্তদের মনে ওঠা নানা প্রশ্নের অবশেষে জবাব দিয়েছেন নির্মাতা প্রতিম ডি গুপ্ত।

অপূর্বর একটি ফ্যানক্লাবে দেওয়া দীর্ঘ পোস্টে নির্মাতা স্পষ্ট করেন যে, নতুন সিনেমাটি সিক্যুয়েল নয়, বরং একটি প্রিক্যুয়েল। অর্থাৎ প্রথম ছবির আগের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে এটি।

প্রতিম লিখেছেন, ‘চালচিত্র’ আমার সন্তানের মতো। আর আমার কাছে এই ছবিটায় টোটা, অনির্বাণ বা শান্তনুর মতোই অপূর্বর নামটার সাথেও সমানভাবে জড়িয়ে। আমি জানি অপূর্ব এই ছবিটাকে কী দিয়েছে, ছবিটাতে ও কতটা প্রাণ ঢেলে দিয়েছে। আর আমরা সবাই মিলে যে জগতটা তৈরি করেছিলাম, তার সাথে ও কতটা গভীরভাবে মিশে গিয়েছিল। তাই বিশ্বাস করুন, অপূর্বকে ছাড়া ‘চালচিত্র’-র সিক্যুয়েল বানানোর ভাবনাটা আমার কাছে একেবারেই অর্থহীন।

রহস্যটি খোলাসা করে তিনি আরও বলেন, আসল ব্যাপারটা হলো, ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ (নতুন সিনেমাটি) কোনও সিক্যুয়েল নয়, এটা একটা প্রিক্যুয়েল। এই ছবি আমাদের ফিরিয়ে নিয়ে যাবে ‘চালচিত্র: দ্য ফ্রেম ফাটাল’-এর আগের সময়ে। আর যেহেতু এই ঘটনাগুলো প্রথম ছবির আগের, তাই স্বাভাবিকভাবেই অপূর্বর চরিত্রটার এই গল্পে থাকা সম্ভব নয়। তাই প্লিজ, এক মুহূর্তের জন্যও ভাববেন না যে, অপূর্বকে বাদ দেওয়া হয়েছে বা ওকে ছাড়াই আমরা এগিয়ে গেছি।

ভবিষ্যতে মূল গল্পের পরের অংশ নিয়ে কাজ করলে সেখানে অপূর্ব অবশ্যই থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি।

নিজেকে অপূর্বর বড় ভক্ত দাবি করে প্রতিম দর্শকের প্রতি অনুরোধ জানান, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রথম ছবিটাকে আপনারা যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, এই নতুন অধ্যায়টাকেও ঠিক সেই ভালোবাসাটাই দেবেন। আশা রাখুন, প্রার্থনা করুন আর মন থেকে চান যেন ‘দ্য ফ্রেম ফাটাল’-এর মতোই ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’-ও আপনাদের হৃদয়ে জায়গা করে নেয়। কারণ এই প্রিক্যুয়েলটা যদি আমাদের আশা মতো আপনাদের ভালোবাসা পায়, তাহলে হয়তো আমরা তৃতীয় আরেকটা অধ্যায় নিয়ে ফিরতে পারব, যেখানে আমাদের এই প্রিয় চরিত্রগুলোর সাথে আমরা সবাই আবার এক হতে পারব।

 

/এএ/
সম্পর্কিত
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
বিনোদন বিভাগের সর্বশেষ
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা