‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ হিসেবে খ্যাত হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম দিল্লি বিমানবন্দর থেকেই যুক্তরাজ্যে ফিরে গেছেন। ভারত ভ্রমণের উদ্দেশে নেওয়া ই-ভিসায় গোলযোগ থাকায় তাকে ফিরে যেতে হয়েছে বলে জানায় বিমানবন্দর সূত্র।
অরল্যান্ডোকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিল ইউপি সরকার। পর্যটনশিল্পকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যেই তাকে ভারতে নিমন্ত্রণ করা হয়েছিল।
ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোর ১টা ৩০ মিনিটে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভোর ৪টার এক ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয়।
সূত্রঃ আইবিএন
/ইউআর/এম/



