ছেড়ে গেছে ছেলে!

বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ১৫:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৫:৪০

ম্যাডোনা ও ছেলে রকো রিচিমায়ের সঙ্গে মুঠোফোন নিয়ে কথা কাটাকাটি। ব্যাস, সোজা ব্যাগ গুছিয়ে মাকে ছেড়ে চলে যায় বাবার কাছে। পপ-তারকা ম্যাডোনা এবং তার প্রাক্তন স্বামী গাই রিচির সন্তান রকো রিচি। এতদিন মায়ের কাছেই ছিল যুক্তরাষ্ট্রে, তবে ইদানিং ছেলে রকো’কে সামলাতে বেশ হিমশিম খাচ্ছেন ম্যাডোনা।
বিশেষ করে মা ম্যাডোনার যত দুশ্চিন্তা ছেলের হাতের ফোন নিয়ে। তার ধারণা, ফোনের কারণেই ছেলেটি বখে যাচ্ছে! শুধু তাই নয়,  মুঠোফোনের জন্যই নাকি ছেলের মন বসছে না পড়ার টেবিলে। তাই ফোন কেড়ে নেন ম্যাডোনা। যেমন মা তেমনই ছেলে। মায়ের ওপর রেগে খুন। সোজা চলে গেলেন লন্ডনে বাবার কাছে।
ম্যাডোনার কাছের সূত্র  জানিয়েছে, ছেলে রকোর উপর বরাবরই অতিরিক্ত নজরদারি ম্যাডোনার। বাবার চেয়েও বেশি। এই বিষয়টা মোটেই পছন্দ হচ্ছিল না রকোর।
ম্যাডোনা এরইমধ্যে ছেলেকে ফিরে পাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন। আবেদন করেছিলেন, যাতে রকোর লন্ডন থেকে নিউ ইয়র্ক ফেরার বন্দোবস্ত করে আদালত। কিন্তু রকোই সেটা মানছে না।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক