মারা গেছেন সুপারম্যান’-এর অভিনেতা স্ট্যাম্প

বিনোদন ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১৫:৫৪আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:২৯

মারা গেছেন ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প। ১৭ আগস্ট সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই ৮৭ বছর বয়সী অভিনেতা। তিনি ‘সুপারম্যান’ সিরিজে খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

নিজের দীর্ঘ অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘ভ্যালকিরি’র মতো সিনেমায়। এছাড়া আরও অসংখ্য সিনেমায় তিনি নিজের অভিনয়ের নৈপুণ্য দেখিয়েছেন।

স্ট্যাম্পের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বছরের পর বছর ধরে মানষের হৃদয় ছুঁয়ে যাবে।’

স্ট্যাম্পের মৃত্যুতে ‘সুপারম্যান’-এর সহ-অভিনেত্রী সারাহ ডগলাস তাকে স্মরণ করে লিখেছেন, ‘অসাধারণ রূপবান ও প্রতিভাবান মানুষ ছিলেন টেরেন্স। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার কর্মজীবনের শুরুতেই তার সঙ্গ পেয়েছিলাম। আমি তার মৃত্যুতে শোকাহত।’ টেরেন্স স্ট্যাম্প বলা প্রয়োজন, ১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্টএন্ডের স্টেপনিতে জন্ম টেরেন্স স্ট্যাম্পের। ১৯৬২ সালে ‘বিলি বাড’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব–অভিনেতার অস্কার মনোনয়ন ও সেরা নবাগত শিল্পীর গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।
খলনায়কের চরিত্রে পরবর্তীতে তিনি খ্যাতি অর্জন করেন। বিশষকরে ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান–২’-তে জেনারেল জড, ‘দ্য কালেক্টর’-এ অপহরণকারী ফ্রেডি ক্লেগ, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’-এ সার্জেন্ট ট্রয় চরিত্রের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন একজন মানুষ। গত বছর পরিচালক স্টিফেন এলিয়ট জানিয়েছিলেন, ৮৫ বছর বয়সেও তিনি ছিলেন সবচেয়ে ফিট মানুষ।

সূত্র: বিবিসি

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান