ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১

তিন দশক ধরে ভৌতিক-থ্রিলার চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করে চলেছে ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজ। ভয় ও রহস্যে ভরা এর সপ্তম কিস্তি ‘স্ক্রিম ৭’ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে উপভোগ করা যাবে আমেরিকান স্ল্যাশার ঘরানার ছবিটি (কারও পিছু নিয়ে ধারালো হাতিয়ার দিয়ে খুনের চিত্র)। 

‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজের সপ্তম কিস্তি হলো তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল। সিরিজের মূল লেখক কেভিন উইলিয়ামস। ‘স্ক্রিম ৭’-এর মাধ্যমে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন তিনি। এবারের পর্বে ভূতের অবয়বধারী এক নতুন ভয়ঙ্কর খুনির গল্প বলা হয়েছে, যে সিডনি প্রেসকটের মেয়ে ট্যাটামকে টার্গেট করে। এ কারণে নিজের অতীতের মুখোমুখি হয় সিডনি। 

মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে নেভ ক্যাম্পবেল ও ইসাবেল মে। কানাডিয়ান অভিনেত্রী নেভ ‘স্ক্রিম ৬’ ছাড়া আগের পাঁচ পর্বেই ছিলেন। আমেরিকান তরুণী ইসাবেল মে সিরিজে এবারই প্রথম যুক্ত হলেন।

আগের বিভিন্ন পর্বে অভিনয় করা তারকাদের মধ্যে নতুন কিস্তিতে আছেন জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড ও কোর্টনি কক্স। গোস্টফেসের কণ্ঠস্বর হিসেবে আগের ছয় পর্বের মতোই যথারীতি অভিনয় করেছেন রজার এল. জ্যাকসন।

‘স্ক্রিম ৭’ চলচ্চিত্রের পোস্টার (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

নতুন যুক্ত হয়েছেন আনা ক্যাম্প, মিশেল র‌্যান্ডেলফ, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান, সেলেস্ট ও’কনোর, স্যাম রেচনার, মার্ক কনসুয়েলোস, টিম সায়মন্স ও জোয়েল ম্যাকহেল।

‘স্ক্রিম ৭’ পরিবেশনা করছে প্যারামাউন্ট পিকচার্স। ১ ঘণ্টা ৫৪ মিনিট দৈর্ঘ্যের ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৫০ লাখ ডলার। ভক্তরা মনে করছেন, ‘স্ক্রিম ৭’ হতে পারে শেষ অধ্যায়। তবে নতুন পর্বটি বড় সাফল্য পেলে ভবিষ্যতে আরও সিক্যুয়েল আসতে পারে।

/জেএইচ/
সম্পর্কিত
সবার আগে বাংলাদেশে, টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’
সবার আগে বাংলাদেশে, টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’
ঢাকার বড় পর্দায় একসঙ্গে চলছে আন্তর্জাতিক ৪ সিনেমা
ঢাকার বড় পর্দায় একসঙ্গে চলছে আন্তর্জাতিক ৪ সিনেমা
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা