ঢাকার বড় পর্দায় একসঙ্গে চলছে আন্তর্জাতিক ৪ সিনেমা

বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ২০:০০আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২০:০০

রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ‘স্টার সিনেপ্লেক্সে’ চলছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা চারটি বিগ-বাজেটের সিনেমা। শুক্রবার (২৪ জুলাই) বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেয়েছে সিনেমাগুলো। ভিন্ন ঘরানার আন্তর্জাতিক এই ছবিগুলো দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমাগুলো হলো- ‘এভিল ডেড বার্ন’, ‘প্যাসেঞ্জার’, ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ এবং ত্রিমাত্রিক কনসার্ট চলচ্চিত্র ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’।

মাল্টিপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলৌকিক হরর, স্নায়ু-উত্তেজক সাইকোলজিক্যাল থ্রিলার, খুদে বিজ্ঞানীদের টাইম-ট্রাভেল অ্যাডভেঞ্চার থেকে শুরু করে জেমস ক্যামেরনের প্রযুক্তিতে তৈরি বিশ্বখ্যাত গ্র্যামিজয়ী পপ তারকার ত্রিমাত্রিক (থ্রিডি) লাইভ কনসার্ট ফিল্ম—কী নেই এই তালিকায়!

এভিল ডেড হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘এভিল ডেড বার্ন’

এর মধ্যে ‘এভিল ডেড বার্ন’ আলোচনায় রয়েছে বিশ্বখ্যাত ‘এভিল ডেড’ হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি হিসেবে। বিশ্বখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘এভিল ডেড বার্ন’ পরিচালনা করেছেন সেবাস্তিয়ান ভানিচেক। এ সিনেমায় অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন।

মনস্তাত্ত্বিক হররধর্মী ‘প্যাসেঞ্জার’

মনস্তাত্ত্বিক হররধর্মী ‘প্যাসেঞ্জার’ পরিচালনা করেছেন আন্দ্রে ওভ্রেডাল। এতে অভিনয় করেছেন জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও।

শিশু-কিশোরদের জন্য আকর্ষণ ‘টাইম হোপার্স দ্য সিল্ক রোড’

শিশু-কিশোর ও পারিবারিক দর্শকদের জন্য নির্মিত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যানিমেশন ছবি ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’।

সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’

সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। বিশ্বখ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের ত্রিমাত্রিক ধারণপ্রযুক্তিতে নির্মিত এই কনসার্ট চলচ্চিত্রে উঠে এসেছে অস্কার ও গ্র্যামিজয়ী শিল্পী বিলি আইলিশের আলোচিত বিশ্বভ্রমণ কনসার্টের ম্যানচেস্টার পর্ব। ‘বার্ডস অব আ ফেদার’ ও ‘লাঞ্চ’-এর মতো জনপ্রিয় গানও থাকছে এই কনসার্ট চলচ্চিত্রে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সব সময় বাংলাদেশের দর্শকদের একদম নতুন এবং আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতে চাই। একই দিনে রোমাঞ্চ, ভয়, বিজ্ঞান এবং মিউজিকের এই রকম দুর্দান্ত কম্বিনেশন স্টার সিনেপ্লেক্সে আগে কখনও আসেনি। আমরা আশা করি, দর্শক তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে এক অবিশ্বাস্য সিনেম্যাটিক একটি সপ্তাহ কাটাবেন।’

/এনআই/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
চলে যাওয়ার ২ বছর: মৃত্যুর আগে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন
চলে যাওয়ার ২ বছর: মৃত্যুর আগে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
মেরুদণ্ড হারানোর চেয়ে ক্যারিয়ার হারানোই ভালো: আয়েশা খান
মেরুদণ্ড হারানোর চেয়ে ক্যারিয়ার হারানোই ভালো: আয়েশা খান
মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি
মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি