‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত

বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩

এইচবিওর ‘হ্যারি পটার’ সিরিজের দ্বিতীয় সিজনে যুক্ত হয়েছেন আরও তিনজন গুরুত্বপূর্ণ অভিনেতা।‘ট্রাইং’ ও ‘লাইফ অব পাই’ খ্যাত অভিনেতা রাফে স্পল এবার আর্থার উইজলি চরিত্রে অভিনয় করবেন। এছাড়া মলি হিউইট-রিচার্ডস থাকছেন মোনিং মার্টল চরিত্রে। অন্যদিকে কলিন ক্রিভি চরিত্রে অভিনয় করবেন জ্যাসপার অ্যামব্রোস ।

আগেই জানানো হয়েছে, সিরিজটির দ্বিতীয় সিজন জে কে রাউলিংয়ের জনপ্রিয় বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ অবলম্বনে তৈরি হবে ।

নতুন চরিত্রগুলো

আর্থার উইজলি হলেন উইজলি পরিবারের কর্তা এবং রন উইজলির বাবা। হ্যারির সঙ্গেও তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

মোনিং মার্টল হলো হগওয়ার্টসের এক প্রাক্তন শিক্ষার্থীর ভূত। তাকে স্কুলের একটি মেয়েদের বাথরুমে দেখা যায়। অন্যদিকে কলিন ক্রিভি হগওয়ার্টসের প্রথম বর্ষের শিক্ষার্থী। ফটোগ্রাফির প্রতি তার বেশ আগ্রহ রয়েছে। একই সঙ্গে সে হ্যারি পটারের বড় ভক্ত।

হ্যারি পটার সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে এর আগে আর্থার উইজলি চরিত্রে অভিনয় করেছেন মার্ক উইলিয়ামস। মোনিং মার্টল চরিত্রে ছিলেন শার্লি হেন্ডারসন এবং কলিন ক্রিভি চরিত্রে অভিনয় করেছিলেন হিউ মিচেল।

হ্যারি পটার সিরিজের দ্বিতীয় সিজনে এরই মধ্যে আরও কয়েকজন নতুন কাস্টের নাম ঘোষণা করা হয়েছে।

হ্যারি পটার’ সিরিজটি ২৫ ডিসেম্বর এইচবিও ও এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’