নগ্ন দৃশ্যে অভিনয়, প্রভাব পড়েছিল নায়িকার প্রেমে

বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮

পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করার কারণে বাস্তব জীবনের প্রেমের সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল হলিউড অভিনেত্রী এমি রসমকে। ‘শেমলেস’ সিরিজে ফিওনা চরিত্রে একাধিক অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্যে দেখা যায় তাকে। এ কারণে বাস্তব জীবনে আসা পুরুষদের মধ্যেও তৈরি হয়েছিল নানা ধরনের ধারণা। এমনকি এক সম্ভাব্য প্রেমিক ভবিষ্যতে রাজনীতিতে ক্যারিয়ার গড়ার পরিকল্পনার কথা জানিয়ে এমির সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

সম্প্রতি মারিয়া শারাপোভার অনুষ্ঠান ‘প্রিটি টাফ’-এ অতিথি হয়ে সেই অভিজ্ঞতার কথা জানান এমি রসম। অভিনেত্রীর ভাষ্য, ‘শেমলেস’ এ নগ্ন দৃশ্যে অভিনয়ের কারণে তার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি বেশ জটিল হয়ে উঠেছিল।

এমি বলেন, ‘সিরিজটিতে নগ্নতার কারণে ব্যক্তিগত জীবন বেশ জটিল হয়ে উঠেছিল। যেসব পুরুষের সঙ্গে আমি বাইরে যেতাম, তাদের সবাই আমার সম্পর্কে একটা পূর্ব ধারণা তৈরি করে নিতেন।’

এরপর নিজের জীবনের একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন এমি। এক ব্যক্তি, যিনি ভবিষ্যতে প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, তার সঙ্গে সম্পর্কের সম্ভাবনা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন। ওই ব্যক্তি এমিকে বলেছিলেন, ‘আমি একদিন প্রেসিডেন্ট হতে চাই।’

এমি তার উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করেছিলেন। কিন্তু এরপরই ওই ব্যক্তি জানতে চান, তিনি যদি ভবিষ্যতে নির্বাচনে দাঁড়ান এবং এমন একজন নারীর সঙ্গে সম্পর্কে থাকেন, যিনি পর্দায় এমির মতো নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন, তাহলে সেটি তার রাজনৈতিক ক্যারিয়ারে কোনও সমস্যা তৈরি করবে কি না।

এমন প্রশ্নে অবাক হয়েছিলেন এমি। তার কাছে বিষয়টি অস্বাভাবিক লেগেছিল। কারণ, একজন অভিনেত্রী পর্দায় যে চরিত্রে অভিনয় করেন, সেটিকে বাস্তব জীবনের ব্যক্তিত্ব বা যৌন পরিচয়ের সঙ্গে মিলিয়ে দেখা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

‘শেমলেস’-এর আগে থেকেই হলিউডে পরিচিত ছিলেন এমি রসম। ‘দ্য ডে আফটার টুমরো’, ‘মিস্টিক রিভার’ ও ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

বিশেষ করে ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’ এমিকে বড় পরিচিতি এনে দেয়। ছবিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবের মনোনয়নও পেয়েছিলেন তিনি।

তবে ‘শেমলেস’-এর ফিওনা চরিত্র এমিকে বিশ্বজুড়ে নতুন করে পরিচিত করে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
 নগ্ন দৃশ্যে অভিনয়, প্রভাব পড়েছিল নায়িকার প্রেমে
 নগ্ন দৃশ্যে অভিনয়, প্রভাব পড়েছিল নায়িকার প্রেমে
নারী তারকাদের শরীর নিয়ে কটাক্ষ, পোশাকেই স্বরার কড়া জবাব
নারী তারকাদের শরীর নিয়ে কটাক্ষ, পোশাকেই স্বরার কড়া জবাব
বাংলাদেশের হয়ে অস্কারে যাচ্ছে ‘রইদ’
বাংলাদেশের হয়ে অস্কারে যাচ্ছে ‘রইদ’
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে