‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০

ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো প্রতিটি গুঞ্জনের ব্যাখ্যা দিতে আগ্রহী নন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। প্রেমের গুঞ্জন নিয়ে তাকে প্রশ্ন করা ট্রলকারীদের উদ্দেশে তাই সরাসরি বলেছেন, ‘নিজের জীবন নিয়ে ভাবুন।’

সম্প্রতি র‍্যাপার মেশিন গান কেলির সঙ্গে ডাকোটা জনসনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সে বিষয়ে ভোগের ‘দ্য রান-থ্রু’ পডকাস্টে কথা বলেছেন তিনি।

অনলাইনে কীভাবে খুব দ্রুত গুঞ্জন ছড়িয়ে পড়ে, সে বিষয়েও কথা বলেছেন ডাকোটা। তার ভাষ্য, পেশাগত জীবনের কারও সঙ্গে সাধারণভাবে রাতের খাবার খেতে গেলেও সেটি নিয়ে ‘রহস্যময় পুরুষের’ সঙ্গে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে তিনি কার সঙ্গে সম্পর্কে আছেন বা নেই, তা নিয়ে প্রকাশিত প্রতিটি প্রতিবেদনের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না।

ডাকোটার মতে, প্রতিটি গুঞ্জন খণ্ডন করতে গেলে বরং বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা তৈরি হবে। মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটিই বিশ্বাস করবে। তাই তাদের মত বদলানোর চেষ্টা করে নিজের সময় নষ্ট করতে চান না তিনি।

পডকাস্টে ডাকোটা বলেন,  ‘আমি যদি আমার ম্যানেজার বা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতেও যাই, তখন বলা হয়—‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে।’ সত্যি বলতে, এতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয়, এসব নিয়ে চেষ্টা করে কোনও লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটাই বিশ্বাস করবে। তাদের জন্য লড়াই করার মতো শক্তি আমার নেই। বরং জীবনের অন্য বিষয়গুলোতেই মনোযোগ দিতে চাই। প্রতিদিনই ইন্টারনেটে এমন কিছু না কিছু আসে, যা হাস্যকর—সত্যি হোক বা মিথ্যা। আমি এতে পাত্তা দিই না।’

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়েতে ডাকোটা ও মেশিন গান কেলি উপস্থিত হওয়ার পর তাদের নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ায়। পরে ‘পিপল’-কে এক সূত্র জানায়, কয়েক মাস ধরে তারা গোপনে একসঙ্গে সময় কাটাচ্ছেন এবং একে অপরের সঙ্গে দেখা করছেন।

ওই সূত্রের দাবি, জুলাইয়ের ওই বিয়েতে যাওয়ার আগেও ডাকোটা ও এমজিকে একে অপরকে চিনতেন। অনুষ্ঠানের সময় তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে এবং তাদের মধ্যে সম্পর্কও আরও গভীর হয়।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি