তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!

বিনোদন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩

নারীকেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পের নাটক খুব কমই দেখেছেন দর্শকরা। এ তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে ‘গোলাপী’। নারীপ্রধান সাসপেন্সে ভরা নাটকটির নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তাকে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে নাটকে। ‘গোলাপী’র নায়ক কিংবা ভিলেন চরিত্রে থাকছেন তৌসিফ মাহবুব। 

সিএমভি’র ব্যানারে নাটকটি বানিয়েছেন পরিচালক রুবেল হাসান। ‘গোলাপী’ নিয়ে তিনি বেশ আশাবাদী। তার দৃষ্টিতে, ‘গোলাপী চরিত্রটি যেকোনও অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।’

(বাঁ থেকে) তানজিন তিশা, রুবেল হাসান ও তৌসিফ মাহবুব (ছবি: সিএমভি)

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে, তেমনই পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতি উঠে এসেছে। এছাড়া আছে পুলিশি চমক। এটি একটি অ্যাকশন থ্রিলার। সেই সঙ্গে রোমান্টিক বিষয়বস্তু রয়েছে।’

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সদ্য শুটিং শেষ হওয়া নাটকটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। 

‘গোলাপী’ নাটকে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা (ছবি: সিএমভি)

সিএমভি’র স্বত্বাধিকারী ও নাটকের প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ হলো সিনেমার আদলে নির্মিত একটি নাটক। এটি দেখলে দর্শকরা সিনেমার অনুভূতি পাবেন। সব মিলিয়ে আসন্ন ঈদের অন্যতম সেরা কাজ হয়ে থাকার সম্ভাবনা আছে এটির।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘গোলাপী’ মুক্তি পাবে ইউটিউবে সিএমভি চ্যানেলে।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
কনসার্ট ও বাউল গানে নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ
কনসার্ট ও বাউল গানে নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ