‘গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে’

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৬, ১৬:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৭:২৭

কণ্ঠের মাধুরীতেই তিনি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। চেয়েছিলেন দেশের মানুষের জন্য বড় পরিসরে কিছু করতে। দীর্ঘদিন ধরে সে লক্ষ্যে কাজও করেছেন।

জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি। ভেবেছিলেন হয়তো সংরক্ষিত নারী আসনে হলেও দেশের জন্য কাজের সুযোগ পাবেন। তবে তাও না পেয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন কনকচাঁপা। 

সোমবার (২০ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, “জীবনের যেকোনও পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও মনোনয়ন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।” 

তিনি লেখেন, “গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের জন্য। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবু বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।”

কনকচাঁপা আরও উল্লেখ করেন, “আপনারা যেভাবে আমার সাথে ছিলেন, আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।” 

তিনি লেখেন, “ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই।” 

স্ট্যাটাসে নিজেকে কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দেন জনপ্রিয় এ শিল্পী। 

প্রসঙ্গত, কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। ২০১৮ সালে সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়ে পাননি। 

/এমকে/আরএইচ/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন