মা ন্যান্‌সির গান ছোট্ট আলিনাকে উৎসর্গ

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০১৬, ০০:০৭আপডেট : ২৪ মে ২০১৬, ১২:৪৮

গানের ভিডিওতে ন্যান্‌সি মেয়ে আলিনা জাফরিন যখন গর্ভে তখন একটি রাগাশ্রয়ী গান ও ভিডিওতে অংশ নিয়েছিলেন ন্যান্‌সি।
মাত্র ১৭ দিন পৃথিবীর বুকে থেকে ২১ মে যখন বিদায় নিয়েছে এ নবজাতিকা তার পর দিনই প্রকাশিত হয়েছে গানটির ভিডিও।
আর ছোট্ট সে শিশু ও মা ন্যান্‌সির প্রতি সম্মান জানিয়ে আলিনার নামে গানটি উৎসর্গ করেছেন এর নির্মাতারা।
ন্যান্‌সির নতুন একক অ্যালবাম ‘ভালোবাসি বলেই’ থেকে নেওয়া এ গানটি লিখেছেন আহমেদ রিজভী। শিরোনাম ‘বৃষ্টিবিহীন’। এর সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন।
শফিক তুহিন বলেন, ‘এই গানটি রেকর্ডিং আর চিত্রায়ণের সময় তখনও আলিনা পৃথিবীর আলোর মুখ দেখেনি। কিন্তু গর্ভে শুয়ে হয়তো মন্ত্রমুগ্ধ হয়ে মায়ের সুর অনুভব করেছিল। আমরা গানটি স্বর্গশিশু আলিনার নামে উৎসর্গ করছি।’
ভিডিওটি তৈরি করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী।

২২ মে সাউন্ডটেক ইউটিউবে গানটি প্রকাশ করেছে।
গানটির ভিডিও:
 
/এমআই/এম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়ে করেছেন সাবা, দেড় বছর পর জানালেন পাত্রের পরিচয়
বিয়ে করেছেন সাবা, দেড় বছর পর জানালেন পাত্রের পরিচয়
নায়ক জিৎকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
নায়ক জিৎকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
অন্য তারকারা পারেননি, বিজয় কেন পারলেন? যা বললেন বিশাল
অন্য তারকারা পারেননি, বিজয় কেন পারলেন? যা বললেন বিশাল