হাসির ছবিতে হৃত্বিক!

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মে ২০১৬, ০০:০৫আপডেট : ২৩ মে ২০২২, ২০:৫৫

হৃত্বিক।।। নিজেকে বদলে ফেলছেন হৃত্বিক রোশন। যেসব পরিচালকদের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন তাদের গণ্ডি থেকে বের হয়ে আসছেন ধীরে ধীরে। কাজ করছেন নতুন পরিচালকদের সঙ্গে, যাদের পরিচালনায় আগে কোনও চলচ্চিত্রে অভিনয় করেননি। এবার এরকমই এক পরিচালকের হাসির ছবিতে অভিনয় করবেন হৃত্বিক রোশন।

‘কাবিল’ ছবিতে সঞ্জয় গুপ্তের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার পর এবার প্রথমবারের মতো কৌতুকধর্মী চলচ্চিত্রে অভিনয় করবেন। আর হাসির চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বর্তমানে সাজিদ খানের চেয়ে ভালো আর কে আছেন। হৃত্বিকের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, সাজিদ খানের পরবর্তী হাসির ছবিতে অভিনয় করবেন তিনি।

সূত্র জানায়, নিজেকে আরও মেলে ধরার সময় এসেছে হৃত্বিকের। ‘গুজারিশ’, ‘ব্যাং ব্যাং’ ও ‘মহেঞ্জোদারো’-এর মতো গুরুগম্ভীর ছবির পর এবার তার নিজেকে একটু ছেড়ে দেওয়া দরকার। সূত্র: বলিউড হাঙ্গামা।

/এএ/

.
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান