বলিউডের খ্যাতনামা সংগীত পরিচালক আনু মালিকের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার হয়েছে বলে জানা যায়।
এখন তাকে হাতপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সবকিছু ঠিক মতো চললে বৃহস্পতিবার নাগাদ তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলেই আশা করা হচ্ছে।
আনু মালিকের কন্যা আনমোল মালিক ভারতীয় গণমাধ্যমকে জানান, তীব্র ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আনু। শুক্রবার তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকেই পর্যবেক্ষণে রাখার জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা
/ইউআর/এম/



