‘উড়তা পাঞ্জাব’-এ যে কারণে কারিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০১৬, ০০:১৫আপডেট : ১২ জুন ২০১৬, ১৩:১১

উড়তা পাঞ্জাব-এর প্রচারণায় কারিনা কাপুর খান বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান মনে করেন, সমাজের জন্য ‘উড়তা পাঞ্জাব’-এর মতো চলচ্চিত্রের দরকার আছে। এ ধরনের ছবিতে তার মতো তারকার কাজ করাও উচিত। কারণ তারা যদি কাজ না করেন তাহলে মাদক বিষয়ে সচেতনতা তৈরি হবে না।
সেন্সর বোর্ডের কাঁচির মুখে পড়া অভিষেক দুবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’ ভারতজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। ভারতীয় সেন্সর বোর্ড প্রধান ছবিটির ৮৯ শতাংশ ও নাম থেকে পাঞ্জাব বাদ দিতে নির্দেশ দিয়েছেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন ছবির প্রযোজক। সোমবার আদালত রায় দেবেন। তবে শুনানিতে বিচারকরা ছবিতে কাঁচি চালানোর বিষয়ে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
‘উড়তা পাঞ্জাব’-এর মতো ছবিতে অভিনয়ের বিষয়ে কারিনা কাপুর বলেন, ‘এ ছবিতে অভিনয়ের কারণ হলো এখানে ছোট বা বড় কোনও চরিত্র নেই। বিশেষ চরিত্রে অভিনয় করলেও আমি মনে করি, আমরা যদি এ ধরনের ছবিতে অভিনয় না করি তাহলে মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষ কখনওই জানতে পারবে না।'
কারিনা আরও বলেন, ‘আমি অতীতে অনেক ছবিতে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। কিন্তু আমি এই বিশেষ চরিত্র নির্বাচন করেছি কারণ, সমাজের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বক্তব্য যা তুলে ধরা দরকার।'
‘উড়তা পাঞ্জাব’-এর বিতর্ক নিয়ে কারিনা বলেন, ‘ছবি ও পরিচালকের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। ছবিটি মুক্তির সাফল্য পাবে। অনেক বড় তারকাই অভিনয় করেছেন যাদের অনেক ভক্ত-সমর্থক রয়েছেন।’
আগামী ১৭ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা। সূত্র: এনডিটিভি।
/এএ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান