নির্মাণ হচ্ছে সাড়াজাগানো ছবি ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’-এর নতুন সংস্করণ। কেনেথ ব্রানাগ পরিচালিত এ ছবিতে দেখা যেতে পারে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে।
আগামী নভেম্বরে লন্ডনে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। লন্ডনের পর শুটিং হবে মাল্টায়। ছবিতে হারিয়েত হাবার্ড চরিত্রে অভিনয় করবেন জোলি।
সিনেমাটির কাহিনি গড়ে ওঠেছে একটি ট্রেন যাত্রাকে ঘিরে। ট্রেনে এক ব্যক্তি খুন হওয়ার পর বেলজিয়ান গোয়েন্দা হারকিউল পইরট চেষ্টা করে খুনিকে গ্রেফতার করতে যাতে আরও কোনও খুনের ঘটনা না ঘটে।
১৯৭৪ সালে প্রথমবার নির্মিত হয়েছিল চলচ্চিত্রটি। দ্য ফক্স ফিল্মের প্রযোজিত ওই ছবিতে হারিয়েত চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী লওরেন বাসাল। আগাথা ক্রিস্টির রহস্যময় উপন্যাস অবলম্বনে ছবির কাহিনির গড়ে ওঠেছে। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন সিডনি লুমেট। প্রধান চরিত্র হারকিউলের চরিত্রে অভিনয় করেছিলেন আলবার্ট ফিনে। ট্রেনযাত্রীদের আরও ছিলেন ইনগ্রিড বার্গম্যান ও শ্যেন কনারি।
নতুন সংস্করণে ব্রানাগের সঙ্গে রয়েছেন রিডলি স্কট, সিমন কিনবার্গ ও মার্ক গর্ডন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন আদিত্য সুদ ও মাইকেল স্কায়েফার। ২০১৭ সালের ২২ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।
সূত্র: হলিউড রিপোর্টার।
/এএ/এম/



