নাট্যনির্মাতাদের নির্বাচন

কেন্দ্রে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

বিনোদন রিপোর্ট
২২ জুলাই ২০১৬, ১৪:৩৬আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৭:৩৪

মাঝে নামাজের বিরতি নিয়ে সকাল (২২ জুলাই) থেকে চলছে নাট্যনির্মাতাদের নির্বাচন। দুপুরের পর নির্বাচন কেন্দ্র শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নির্মাতা-শিল্পী-সাংবাদিকদের পদভারে মুখরিত। ভোট কেন্দ্রের চারপাশে সংশ্লিষ্টদের ছোট ছোট গ্রুপে চলছে আড্ডাবাজি। চলছে ভোটের হিসাব-নিকাশ। সবাই স্বপ্ন দেখছেন সঠিক নেতৃত্বের।

বাঁদিক থেকে- রাজ-অলিক, জাহিদ-গাজী রাকায়েত। ভোট কেন্দ্রে সরেজমিনে ভোটারদের মুখ থেকে খোঁজ মিলছে আগাম পূর্বাভাসও। বাংলা ট্রিবিউন প্রতিবেদক ওয়ালিউল মুক্তা মুঠোফোনে কেন্দ্র থেকে জানিয়েছেন, সকাল থেকে আনন্দঘন পরিবেশে চলছে ভোটগ্রহণ। উপস্থিত ভোটার ও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাই বলছেন, এই ভোটে যেই নির্বাচিত হোক- তাকেই নেতা হিসেবে বরণ করবেন সবাই। আরও বলছেন, দেওয়ালে পিঠ ঠেঁকে যাওয়া নাটক শিল্পকে বাঁচাতে ‘ডিরেক্টরস গিল্ড’ এর নির্বাচিত প্রতিনিধির কোনও বিকল্প নেই। তাইতো এই নির্বাচন নিয়ে এতটা উৎসব ছড়িয়েছে সংশ্লিষ্টদের মনে।

বাংলা ট্রিবিউন প্রতিবেদক কেন্দ্রে উপস্থিত সিংগভাগ ভোটারদের সঙ্গে আলাপ করে জানিয়েছেন, সভাপতি পদে ভোট বাক্সে হাড্ডাহাড্ডি লড়াই চলছে গাজী রাকায়েত এবং জাহিদ হাসানের মধ্যে। কারণ হিসেবে পাওয়া গেছে, নাট্যসংগঠক হিসেবে গাজী রাকায়েতের ভোট ব্যাংক বেশ শক্তিশালি। অন্যদিকে আরেক প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসানের পক্ষে রয়েছে সিংহভাগ তরুণ নির্মাদের সমর্থন। একই পদে দাঁড়িয়েছেন কায়েস চৌধুরী।

এদিকে এই নির্বাচনের অন্য গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। এই পদের জন্য লড়াই করছেন দুই নির্মাতা এস এ হক অলীক ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুই প্রতিযোগীর অবস্থাও প্রায় একই। দুজনের ভোটের বাক্সে চলছে চরম প্রতিযোগিতা। ভোটারদের আলাপে উঠে এসেছে, এস এ হক অলীক নাট্যাঙ্গনের পুরোনো মুখ। সাংগঠনিক জনপ্রিয়তাও রয়েছে। তবে এই পদের বেলায় তরুণ ভোটারদের আগ্রহে রয়েছেন অন্য প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।    

কেমন চলছে ভোটগ্রহণ? প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন আমি কোনও কমেন্ট করতে পারবো না। নির্বাচন শেষ হলে বলবো। তবে, আপনারা পুরো নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করুন। ভালো-মন্দ যাই দেখুন, লিখুন।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। এই সময় তার সঙ্গে কমিশনার হিসেবে থাকছেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।

আরও পড়ুন: চলছে নির্বাচন, জমজমাট শিল্পকলা একাডেমি

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প