চলে গেলেন অভিনেতা ফরিদ আলী

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ১৭:০৯আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৮:১১

ফরিদ আলী অভিনেতা, নাট্যকার ও মুক্তিযোদ্ধা ফরিদ আলী আর বেঁচে নেই। সোমবার (আজ) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)।
তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুর খবরটি তার পরিবার নিশ্চিত করেছে।
ফরিদ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১৫ জানুয়ারি এই অভিনেতা হার্টএ্যাটাক করলে তাকে নিকটস্থ ওয়ারী বারডেম হাসাপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন থাকার পর চ্যানেল আইয়ের সহযোগিতায় তাকে ‘জাপান বাংলাদেশ ফ্রে-শীপ হসপিটাল’-এ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গুণীর চিকিৎসাভার নেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলীকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছিল।
ফরিদ আলী কৌতুক অভিনয়ে দর্শক মনে এখনও দাগ কেটে রয়েছেন। বিশেষ করে ‘টাকা দেন দুবাই যাব, বাংলাদেশে থাকব না’ এই সংলাপটির সঙ্গে যারা পরিচিত তারা এক বাক্যেই উচ্চারণ করবেন অভিনেতা ফরিদ আলীর নাম। শুধু অভিনয় নয়, নাটক লেখা ও নির্দেশনায়ও সিদ্ধহস্ত এই শিল্পী। ৭৫ বছর বয়সী ফরিদ আলী পুরনো ঢাকার ঠাটারি বাজারের বাসিন্দা। গত ঈদে তিনি আমজাদ হোসেনের পরিচালনায় ‘পূর্ণিমার চাঁদে মেঘ’ নাটকে অভিনয় করেছিলেন।
এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প