হিন্দি ভাষায় শাকিবের ছবি!

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৬:৩৭আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:০৭

শাকিব খান
বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘সবার উপরে তুমি’। এফ আই মানিকের পরিচালনায় যেখানে অভিনয় করেন ঢালিউড কিং শাকিব খান। ছবিটি ২০০৯ সালে বাংলাদেশে মুক্তি পায়।

এর পরের বছর ২০১০ সালে ছবিটি ‘আমার ভাই আমার বোন’ নামে যায় কলকাতার প্রেক্ষাগৃহে। এবার ছবিটি দেখতে পারবেন সমগ্র ভারতের দর্শক। কারণ ছবিটি হিন্দিতে ডাব করা হয়েছে। ডাব করা নতুন এ সংস্করণ গত ৬ মার্চ ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।  হিন্দিতে ছবিটির নাম ‘হ্যালো জিন্দেগি’।
এদিকে বিষয়টি নিয়ে খোঁজ নিতে গেলে জানা যায়, শাকিব এখন কলকাতায় অবস্থান করছেন। যৌথ প্রযোজনার ছবি হিসেবে এটি হিন্দিতে ডাব করা হয়েছে। আর এটি প্রেক্ষাগৃহে নয়, দেখা যাবে শুধু ইউটিউবে। ইউটিউবে ছবিটি অবমুক্ত করেছে অ্যাঞ্জেল ডিজিটাল।

ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার নায়িকা স্বস্তিকার। গত তিন দিনে ছবিটি ইউটিউবে প্রায় ৪০ হাজার দর্শক দেখেছেন।

অন্যদিকে, শাকিব খানের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস। তাদের নতুন ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার সায়ন্তিকা ও নুসরাতকে। ছবিটি পরিচলনা করবেন রাজীব বিশ্বাস। প্রযোজনা প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ছবি ব্যবসায় নামতে চায়। ইতোমধ্যে মতিঝিলে তারা তাদের অফিস নিয়েছে।

‘হ্যালো জিন্দেগি’ ছবি:
 
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ