অপুর জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবি ‘অপুর সংসার’!

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ০০:০৫আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০১:১৫

শাকিব অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ভারতে এর আগে সত্যজিৎ রায় নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘অপুর সংসার’।
আবারও একই শিরোনামে পর্দায় আসছে ছবি। তবে এবার বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাসের জীবনী অবলম্বনে নির্মাণ হচ্ছে চলচ্চিত্রটি।
নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক খুরশেদ আলম খসরু। ইতোমধ্যেই সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবির নামও নিবন্ধন করেছেন। এটি পরিচালনা করবেন শাহীন সুমন।

সোমবার বিকালে অপু বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে বিয়ে, সন্তান ও নিজের সংগ্রামের কথা বলেন। এরপর তাদের জীবন কাহিনি নিয়ে ছবি তৈরির ঘোষণা দেন এ প্রযোজক।
বিষয়টি নিয়ে খসরু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ছবির নাম নিবন্ধন করেছি মাত্র। তবে এখানে অপু যদি অভিনয় করেন, তবেই ছবিটি নির্মিত হবে, নইলে নয়।’
নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘যদি অপু ও শাকিবের ঘটনার মিটমাট হয়ে যায়, তবে ছবিতে তাদের মিল দেখানো হবে। এছাড়া এটি বিরহের হবে। তবে কী ঘটবে, তা অপু নির্ধারণ করে দেবেন।’

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক