স্বর্ণ পাম জিতলো জাপানের ‘শপলিফটার্স’

জনি হক, কান (ফ্রান্স) থেকে
২০ মে ২০১৮, ০০:২৪আপডেট : ২০ মে ২০১৮, ০১:২৬

কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র (স্বর্ণ পাম) জিতলো জাপানের ছবি ‘শপলিফটার্স’। জাপানের কোরি-ইদা হিরোকাজুর এই ছবিকে দেওয়া হলো বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান। শনিবার (১৯ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর।

‘শপলিফটার্স’ এর একটি দৃশ্য কোরি-ইদা হিরোকাজুর হাতে স্বর্ণ পাম তুলে দেন এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
‘শপলিফটারস’ ছবির গল্পে দেখা যায়, ওসামু ও তার ছেলে কনকনে ঠাণ্ডা থেকে বাঁচাতে ছোট্ট একটি মেয়েকে নিজেদের ঘরে আশ্রয় দেয়। ওসামুর স্ত্রীও তা মেনে নেন। যদিও সংসারে নুন আনতে পান্তা ফুরায় তাদের।
শুরুতে ৭১তম আসরের বিভিন্ন স্মরণীয় ও উল্লেযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। বলতে শুরু করেন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া। সমাপনী ছবির পরিচালক টেরি গিলিয়ামকে ডাকলে তিনি আসনের ওপর দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
স্বর্ণ পাম হাতে জাপানের কোরি-ইদা হিরোকাজু, পাশে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট বিচারকদের অন্য আটজন মঞ্চে আসার পর ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টোকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তিনি জানান, ১৯৯৭ সালে কান উৎসব চলাকালেই হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিন তাকে ধর্ষণ করেছিলেন। আর কখনও কানে তাকে না ডাকার আহ্বান জানান তিনি।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প