গ্রাঁ প্রিঁ পেলেন স্পাইক লি

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২০ মে ২০১৮, ০০:৩৭আপডেট : ২০ মে ২০১৮, ০১:০১

গ্রাঁ প্রিঁ জেতার পর স্পাইক লি, পাশে ‘ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন’ তারকা চ্যাং চেন কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ পেলেন মার্কিন নির্মাতা স্পাইক লি। ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবি নির্মাণের স্বীকৃতি হিসেবে ৬১ বছর বয়সী এই নির্মাতাকে দেওয়া হলো এই সম্মান।

শনিবার (১৯ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর।
সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবিতে দেখা যায়, কলোরাডো স্প্রিংসের এক কৃষ্ণাঙ্গ গোয়েন্দা পুলিশ কু ক্লাক্স ক্ল্যান আন্দোলনে কৌশলে সম্পৃক্ত হন। এরপর শ্বেতাঙ্গদের সব পরিকল্পনা ভেস্তে যেতে থাকে।
শুরুতে ৭১তম আসরের বিভিন্ন স্মরণীয় ও উল্লেযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। বলতে শুরু করেন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া। সমাপনী ছবির পরিচালক টেরি গিলিয়ামকে ডাকলে তিনি আসনের ওপর দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
বিচারকদের অন্য আটজন মঞ্চে আসার পর ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টোকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তিনি জানান, ১৯৯৭ সালে কান উৎসব চলাকালেই হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিন তাকে ধর্ষণ করেছিলেন। আর কখনও কানে তাকে না ডাকার আহ্বান জানান তিনি।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প