আলাউদ্দিন আলীর পাশে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৯

গণভবনে অনুদানের চেক হস্তান্তর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী এবং সংগীতশিল্পী আকবর আলী গাজীকে চিকিৎসার জন্য অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা এবং আকবর আলী গাজীকে ২০ লাখ টাকা দেন তিনি। পাশাপাশি আরও দু’জন সাধারণ নাগরিককে বড় অংকের অনুদান দিয়েছেন সরকারপ্রধান।
রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে আলাউদ্দিন আলীর পক্ষে অনুদানের চেক নেন তার স্ত্রী মিমি আলাউদ্দিন। প্রখ্যাত এ সুরকার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নানাবিধ রোগে আক্রান্ত বদিউজ্জামান সর্দার এবং মানসিক রোগে আক্রান্ত তার এক ছেলের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে দেওয়া হয়।
এছাড়া রাজবাড়ীর খন্দকার কানিজ ফাতেমার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক