একসাথে বুড়ো হতে চান প্রীতম-স্পর্শিয়া! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ১৫:০৩আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৮:৩৭

একসাথে বুড়ো হতে চান প্রীতম-স্পর্শিয়া! (ভিডিও) করোনা মহামারিতে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে আছে। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ—সবখানে ভাইরাস প্রতিরোধে নিরাপদে থাকার আকুতি।
এমনই করুণ করোনাকালে অন্যরকম এক প্রেমময় বার্তা নিয়ে হাজির হলেন লন্ডন প্রবাসী সংগীতশিল্পী প্রীতম আহমেদ এবং ঢাকার অভিনেত্রী স্পর্শিয়া।
৩০ মার্চ অন্তর্জালে প্রকাশ হলো প্রীতমের কথা-সুর-কণ্ঠের নতুন প্রজেক্ট ‌‘চলো একসাথে বুড়ো হই’। স্থিরচিত্র দিয়ে সাজানো গানটির ভিডিওতে প্রীতমের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে স্পর্শিয়াকে। জানা গেছে, এর ভিডিও তৈরি থাকলেও সেটি প্রকাশ করা হবে করোনাকাল পেরিয়ে।
একটা জীবন ফুরিয়ে গেলে ফেরত পাবো কই/ চলো আমরা দুজন একসাথে বুড়ো হই—এমন কথায় সাজানো গানটি প্রসঙ্গে প্রীতমের মন্তব্য এমন, ‘প্রতিদিন হাজারো মানুষ মরছে। কে কখন চলে যাবো কেউ জানি না। হতেও পারে এটাই আমার বা আপনার শেষ গান। তাই যতদিন বাঁচি, আসুন আপনজনের সঙ্গে বাঁচি।’
লন্ডন থেকে প্রীতম আরও বলেন,  ‘এটা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার গান। প্রেরণাসংগীতও বলতে পারেন। গোটা বিশ্বের যে অবস্থা, যেদিকে যাচ্ছি আমরা, সেটি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এমন প্রতিজ্ঞা আমাদের সবারই করা দরকার। করোনা দিয়ে আমরা আবারও জেনেছি, জীবন খুবই ঠুনকো। যেখানে ভালোবাসার কোনও বিকল্প নেই।’
চলো একসাথে বুড়ো হই:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়