ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে বাংলাদেশের রাবা খান

ওয়ালিউল বিশ্বাস
০২ এপ্রিল ২০২০, ১৮:০৭ আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১২:৫০

রাবার সঙ্গে অন্যদেশের সফলরা বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করেছে সফল ৩০ জন এশীয়র নাম। ৩০ বছরের কম বয়সীদের নিয়ে তৈরি এই তালিকার একেবারে প্রথমদিকে রয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা, কৌতুকশিল্পী ও ইউটিউবার রাবা খান। আজ (২ এপ্রিল) পত্রিকাটির এশীয় সংস্করণ প্রকাশ হয়েছে। যার প্রচ্ছদে স্থান পেয়েছে রাবা খানসহ এশিয়ার মোট ছয়জন সফল তরুণের মুখ।

এশিয়ার ৩০০ জন তরুণ উদ্যোক্তা, নেতা ও নতুন পথ উন্মোচনকারীদের প্রাথমিক তালিকা করেছিল এই পত্রিকাটি। সেখান থেকে সেরা ৩০ জনের নাম প্রকাশ করা হলো।

রাবার নামের পাশে বিশেষণে লেখা হয়েছে, তিনি জেকেএনকে ফ্যাশন ব্র্যান্ডের সত্ত্বাধিকারী ও দেশের প্রথম নারী ইউটিউব কমেডিয়ান। তালিকায় রাবা তৃতীয় স্থানে অবস্থান করছেন। রাবা খান  
এতে প্রথমে আছেন ফিলিপাইনের লুইস মাবুলো। তিনি তার কোকাকো প্রজেক্টের জন্য আলোচিত। দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার মারিয়াস সান্টানু। যিনি ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতিদিন ১৪ হাজার মানুষ তার খাবার গ্রহণ করে।
এদিকে সফল এই তরুণদের নিয়ে বিশেষ পরিচিতি ও আলাদা প্রতিবেদন তৈরি করেছে ফোর্বস। যেখানে রাবা খান প্রসঙ্গে লেখা হয়েছে, ‌রাবা খান প্রতিটি বাংলাদেশের তরুণ-তরুণীর কাছে পরিচিত নাম। তিনি ভিডিও তৈরির মাধ্যমে নানারকম বিনোদন দিয়ে আসছেন। বিদ্রূপাত্মকভাবে সামাজিক সমস্যাও তুলে ধরছেন। কখনও তাকে গাইতে বা কারো বাচন রপ্ত করতে দেখা গেছে। বিশেষ করে পুরনো টিভি বিজ্ঞাপনে তার ঠোঁট মেলানো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া সমাজের নানা ধরনের চরিত্রগুলো তিনি অনুকরণ করে উপস্থাপন করেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি লেখালেখিতে পাওয়া গেছে তাকে। ‘বান্ধবী’ নামে তার একটি বই প্রকাশিত হয়েছে। এটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনার ‍মুখেও পড়েছেন তিনি।


বইটি প্রসঙ্গে ফোর্বসে দেওয়া বক্তব্যে রাবা বলেন, ‘আসলে আমি কমেডিয়ান; তাই লেখক হিসেবে আমাকে মেনে নিতে অনেকেরই সমস্যা হয়েছে।’
জানান, অথচ বইটি ‘বেস্টসেলার’ খেতাবও পায়। রাবা নিজের মাধ্যমে কাজ করার পাশাপাশি ২০১৮ সালে ইউনিসেফের তরুণ শুভেচ্ছদূত হিসেবেও কাজ করেছেন।
এদিকে ফোর্বসের মতো পত্রিকার প্রচ্ছদে নিজের ছবি ও সফলতার তালিকায় নাম আসায় আপ্লুত রাবা খান। বললেন, ‘আমার বাবা এই ম্যাগাজিন (ফোর্বস) পড়তে খুব পছন্দ করেন। আমার বিশ্বাসই হচ্ছে না, সেই ম্যাগাজিনের কাভারে আজ আমার ছবি। খুবই সম্মানিত বোধ করছি।’

ফোর্বসের প্রচ্ছদে রাবা

 

/এম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, মুখ খুললেন মেয়ে
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
হুমায়ূন আহমেদের গল্পে মুগ্ধ অনুপম, আবেগঘন পোস্ট গায়কের
হুমায়ূন আহমেদের গল্পে মুগ্ধ অনুপম, আবেগঘন পোস্ট গায়কের