একাধিক দিনে বৈশাখী আয়োজন

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২০, ১০:০৩আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৩:০১

ঈদ উৎসবে সাধারণত একাধিক দিনের আয়োজনের পসরা নিয়ে বসে টেলিভিশন চ্যানেলগুলো। এবার সে ছোঁয়া বৈশাখেও স্পষ্ট হয়ে পড়ছে। বেসরকারি টেলিভিশন আরটিভি তিন দিনব্যাপী নাটকের আয়োজন করছে। এতে থাকছে তিনটি নাটক। এরমধ্যে ‘ফাউ গার্ল’ নাটকটি চৈত্রসংক্রান্তিতে (১৩ এপ্রিল) দেখানো হয়েছে। নিচে থাকলো বাকি দুই নাটকের সারসংক্ষেপ—

তিশা ও অপূর্ব ঘরজামাই হতে চাই না:

ধনী শহীদুল আলম সাচ্চুর একমাত্র মেয়ে তানজিন তিশা। সে ভালোবাসে অপূর্বকে। ওরা পারিবারিক আলোচনা সম্মতিতে বিয়ে করবে। তিশার বাবার স্বপ্ন মেয়ের স্বামীকে ঘরজামাই করে রাখবে। অপূর্বর মোটেও ইচ্ছে নেই ঘরজামাই থাকার। কিন্তু সেটা মুখে প্রকাশ করে না।
অপূর্ব শুরু করে ঘরজামাই থাকার অভিনয়। শ্বশুরবাড়ি থেকে একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি করতে থাকে। অস্থির হয়ে উঠে তিশা ও তার বাবা।

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয়ে আছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। নাটকটি আজ (১৪ এপ্রিল) রাত ৮টায় দেখানো হবে।


সাবি ও লাভলু লেট-ম্যান:

উত্তরার ঐতিহ্যবাহী সর্দার পরিবারের শেষ প্রদীপ আজগর আলী সর্দার। কিন্তু লোকে তাকে চেনে আফসোস আজগর বলে। সে ঠিক করে, যত আফসোসই থাকুক বাবার শেষ ইচ্ছা রাখতে আগামীবার যেকোনও মূল্যে তার পাস করতে হবেই। কিন্তু তার সমস্যা হচ্ছে, সবকিছুতে একটু দেরি হওয়া নিয়ে। যেমন, সে পড়া বোঝে দেরিতে, পরীক্ষার হলে পৌঁছায় দেরিতে, কারও সঙ্গে  দেখা করার কথা থাকলে পৌঁছায় দেরিতে, এমনকি ফোন ধরতেও তার দেরি! এই দেরি সমস্যার কারণে সে সবকিছুতে পিছিয়ে থাকে। পড়ালেখায় মনোযোগ দিতে পারে না। পড়তে গেলে রাজ্যের চিন্তা তার মাথায় চলে আসে। তার ছোট বোন পরামর্শ দেয়, এলাকায় পড়শী নামে এক নতুন আপু এসেছে। সে টিউশনি পড়ায়। আলী পড়শীর কাছে কোচিং করার জন্য যায়, তাও দেরিতে। কিন্তু তার সামনে গিয়ে সে নিজেকে হারিয়ে ফেলে।
শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয়শিল্পী হিসেবে আছেন সালাহউদ্দিন লাভলু, সায়লা সাবি, আকাশ রঞ্জন প্রমুখ। ১৫ এপ্রিল রাত ৮টায় এটি দেখানো হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জীবনের কঠিন এক সময়ের গল্প জানালেন সঞ্জয় দত্ত
জীবনের কঠিন এক সময়ের গল্প জানালেন সঞ্জয় দত্ত
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের