করোনা নিয়ে গান, সামনে এলেন একঝাঁক টলিউড তারকা

বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ১৩:৩৮আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২০:২৮

নুসরাত, যিশু, শ্রাবন্তি, অঙ্কুশ ও পাওলি এর আগে মহামারি করোনা নিয়ে টলিউডে তৈরি হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালক অরিন্দম শীলের সে কাজে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, দেব ও রুক্সিনী।

এবার একই ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে তৈরি হলো গানের ভিডিও ‘এই বাংলা আমার হাসবে আবার’। এটি নির্মাণ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
ভিডিওটিতে হাজির হয়েছেন পাওলি দাম, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তি চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা ব্যানার্জি, নুসরাত জাহানসহ অনেকে। প্রত্যেকেই নিজ নিজ বাসা থেকে এতে অংশ নিয়েছেন। এমনকি গিটার ও ড্রামসের পেছনে ছিলেন পরমব্রত ও যিশু।
গানটির কথা লিখেছেন প্রসেন। গেয়েছেন শাশ্বত সিংহ ও নিকিতা গাঁধি। আর সুর সংগীতে আছেন অরিন্দম। করোনা মানেই মৃত্যু নয়, ভয় নয়, বাধা-বিপত্তি কাটিয়ে এক নতুন সকাল আসবে ঠিক—এই বার্তাই দেওয়া হয়েছে এতে।

একেবারে শেষে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভয় নয়, করোনাকে জয় করার কথা বলেন তিনি। নিজের লেখা কবিতা আওড়ে মমতা বলেন, ‘দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়। দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই জব্দ।’

গানের ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব