প্রযোজনায় বাংলাদেশ-ভারত, অভিনয়ে মিথিলা-বিক্রম

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২০, ২১:০৫আপডেট : ১২ মে ২০২০, ০৩:৪১

বিক্রম ও মিথিলা

করোনায় ঘরবন্দি অবস্থায় চলছে নির্মাণ। ঘোষণা এসেছে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির। এবার বাংলাদেশ ও ভারতের প্রযোজনায় নির্মিত হলো আরও একটি। যেখানে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা।

‘দূরে থাকা কাছের মানুষ’ নামের এই স্বল্পদৈর্ঘ্যে তার বিপরীতে অভিনয়ে আছেন কলকাতার বিক্রম চ্যাটার্জি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।

মিথিলা বলেন, ‌‘‘বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন ঘুম থেকে উঠে বিভিন্ন দেশের খোঁজ নেওয়া যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, ইরান- সবার খোঁজ নিচ্ছি। প্রিয় মানুষদের সঙ্গে দেখা হচ্ছে না দিনের পর দিন। প্রত্যেকে যে যার অবস্থান থেকে একটাই প্রার্থনা—পৃথিবী কোনও এক নতুনরূপে আমাদের যেন স্বাগত জানায়। আর এই সময়ের গল্প নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দূরে থাকা কাছের মানুষ’’।

কলকাতার টিভিওয়ালা মিডিয়া ও বাংলাদেশের প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরির প্রযোজনায় তৈরি হয়েছে এটি।
লকডাউনের নিয়ম মেনে ঘরে বসেই এর শুটিং করেছেন তারা।

এই স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে এক ভিডিও বার্তায় বিক্রম ও মিথিলা বলেন, ‘সভ্যতা মানুষের মধ্যে সৃষ্টি করেছিল বিভেদ। আমাদের বিচ্ছিন্ন করেছে করোনা। তবু কোথায় গিয়ে এই বিচ্ছিন্নতা আমাদের সবাইকে আবার এক করে দিয়েছে। আমরা সবাই চেষ্টা করছি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। যেন আর কোনও অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা চাই এই ছবির গল্পের মতো পৃথিবীর সমস্ত দূরত্ব থাকা সম্পর্কগুলো কাছে আসুক।’

জানা যায়, ‘দূরে থাকা কাছের মানুষ’ চলচ্চিত্রটি মঙ্গলবার (১২ মে) ইউটিউবে প্রকাশিত হবে।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত মৈনাক ভৌমিক পরিচালিত ‘বেডরুম’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল বিক্রমের। সেই বছরই তিনি অভিনয় করেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘এলার চার অধ্যায়’ সিনেমায়। এরপর আর ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘হইচই’ ও ‘বৃত্ত’সহ বেশ কিছু ছবিতে তিনি কাজ করেছেন। এবারই প্রথম বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় অভিনয় করলেন এই শিল্পী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
সাহসী দৃশ্যের বিতর্কে যা বললেন কিয়ারা
সাহসী দৃশ্যের বিতর্কে যা বললেন কিয়ারা