ঈদে ফেসবুক আয়োজনে ফুয়াদ ও কলকাতার রূপম

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৪:১৩আপডেট : ১৭ মে ২০২০, ১৭:৫৬

রূপম ও ফুয়াদ শহরতলী ব্যান্ডের প্রতিষ্ঠাতা গায়ক ও থিয়েট্রিকাল ব্যান্ডের দলনেতা গালিব আজিম দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী।

সেখান থেকেই মাঝে মধ্যে তাকে গানের কাজে দেখা যায়। এই করোনাকালে ফেসবুক ও ইউটিউবে শুরু করেছেন গান নিয়ে বিশেষ অনুষ্ঠান। ‘গালিবের সঙ্গে’ নামের এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশের সব জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী।

এবার আসছে ঈদের জন্য কয়েকটি পর্ব তৈরির পরিকল্পনা করছেন গালিব। যেখানে প্রথমবারের মতো তার আড্ডায় অতিথি হচ্ছে কলকাতার ব্যান্ড ফসিলসের গায়ক রূপম ইসলাম। থাকছেন বাংলাদেশের প্রবাসী সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির।

গালিব বলেন, ‘রূপম ইসলাম বাংলাদেশ সময় ঈদের দিন রাতে ও ফুয়াদ আল মুক্তাদির চাঁদরাতে আড্ডায় যোগ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টা, ভারতীয় সাড়ে দশটা ও নিউ ইয়র্ক সময় দুপুর ১টায় সরাসরি ফেসবুকে দেখানো হবে। এই অনুষ্ঠানগুলো থাকছে ইউটিউবেও।’

গালিব আজিম ২০০৫ সালে থিয়েট্রিকাল ব্যান্ড ‘শহরতলী’ দিয়ে গালিবের যাত্রা শুরু। এতে গানের সঙ্গে কবিতার সমান্তরাল উপস্থাপনায় ব্যান্ডটি আলোচনায় আসে। মূলত বাংলা ব্যান্ডে এটি ছিল নতুন সংযোজন। এর কিছুদিন পর ২০১২ সালে আমেরিকায় পাড়ি জমান এই শিল্পী। ব্যস্ত আছেন নতুন ব্যান্ড থিয়েট্রিকাল নিয়ে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ