করোনা নেগেটিভ জয়া-অ্যাশ-আরাধ্য

বিনোদন ডেস্ক
১২ জুলাই ২০২০, ১২:৪০আপডেট : ১২ জুলাই ২০২০, ১৪:১৯

বচ্চন পরিবার বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ এনে দিয়েছে।

একই পরিবারের দুইজন সদস্য অসুস্থ হওয়ায় ধারণা করা হচ্ছিল, অন্যরাও সংক্রমিত হতে পারেন। তবে তা হয়নি। ভালো আছেন অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। ঐশ্বরিয়া রাই বচ্চনও সুস্থ। ভালো আছে ছোট্ট আরাধ্যও। তাদের তিন জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর পাওয়া গেছে।

নানাবতী হাসপাতাল আজ (১২ জুলাই) সকালে বিষয়টি ভারতীয় গণমাধ্যম জি-নিউজকে নিশ্চিত করেছে। বিস্তারিত অবস্থা তাদের পরবর্তী ব্রিফিংয়ে জানাবে তারা।

এদিকে, গতকাল অমিতাভ বচ্চন নিজে টুইটারে তার আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর থেকে ভক্ত মহলে শোরগোল শুরু হয়ে যায়। ঠিক এর কিছুক্ষণ পর একই কায়দায় বচ্চন জুনিয়র করোনায় আক্রান্ত হওয়ার খবরটি দেন।
জানা গেছে, অমিতাভ ও অভিষেক বচ্চন দুজনেই ভাল আছেন। তাদের শরীরে মৃদু উপসর্গ থাকলেও অবস্থা স্থিতিশীল।

সূত্র: জি-নিউজ

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা