করোনাযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে গান ‘জয় হবে’

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ০১:৩০ আপডেট : ২১ জুলাই ২০২০, ১৩:২৯

করোনা মহামারি রোধে ও করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানকারী সম্মুখসারির কর্মীদের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে তৈরি হলো বিশেষ গান ‘জয় হবে’।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র সহায়তায় মার্কিন দূতাবাস সোমবার (২০ জুলাই) এই গানটি প্রকাশ করে।
দেশে গত মার্চে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকে সম্মুখসারির কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই রোগের বিস্তার রোধে দিন-রাত কাজ করে যাচ্ছেন এবং জনসাধারণকে বাড়িতে অবস্থান করতে সহায়তা করছেন। বাস্তব জীবনের এই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউএসএআইডি’র অর্থায়নে এই উদ্যোগটি বাস্তবায়ন করছে এবিসি রেডিও।
এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমাদের নিজেদের এবং আমাদের পরিবারকে ভালো রাখতে প্রয়োজনীয় সেবা দিতে স্বাস্থ্যকর্মী, পুলিশ, কাস্টমস কর্মকর্তা, সাংবাদিকসহ মুদি দোকান, ফার্মেসি ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন এক অসাধারণ সেবামূলক কাজ করে যাচ্ছেন।’
ইউএসএআইডি মিশনের পরিচালক ডেরিক এস ব্রাউন বলেন, ‘শুধু ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের প্রতি নয়, সেই সঙ্গে সম্মুখসারিতে কর্মরত সব শ্রেণি ও পেশার কর্মী, যারা আমাদের হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখেন, আমাদের জন্য খাবার তৈরি ও বিতরণ করেন, অত্যাবশ্যকীয় দোকান খোলা রাখেন, জরুরি নীতিমালা নির্ধারণ করেন, জরুরি খাদ্য পরিবহন করেন এবং কী ঘটছে সে বিষয়ে প্রতিবেদন তৈরি করেন— তাদের সবার কঠিন শ্রম ও ত্যাগের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’
‘জয় হবে’ শীর্ষক গানটির গীতিকার ফুয়াদ আল মুক্তাদির। এতে কণ্ঠ দিয়েছেন জোহাদ, এলিটা, জেফার, রাফা, তাশফিয়া, পলবাশা, এমিল, ইসা’সহ একদল প্রতিভাবান বাংলাদেশি তরুণ গায়ক গায়িকা। করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব চর্চার অংশ হিসেবে শিল্পীরা নিজেরাই ঘরে বসে এই গানের ভিডিও ধারণ করেছেন। গানটি ইউএসএআইডি’র সামাজিক যোগাযোগমাধ্যম এবং এবিসি রেডিও ও প্রথম আলোর ফেসবুক পেজ থেকে একযোগে উন্মুক্ত হয়েছে।

/এসএসজেড/এপিএইচ/এমএম/এমএমজে/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য