ভূতের সাজে তারা কারা!

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০২০, ১৪:৩১আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৭:৪৯

চিরকুট ব্যান্ড গায়ে কালো আলখাল্লা। কারও চোখের মণি বড়, কারও স্বাভাবিক। কারও কপালে আঘাত তো কারও হাতে। এমনই পাঁচ ভূত মিলে গাইছে করোনার গান!

হ্যাঁ, মজার এই কাজটি করেছে ব্যান্ড চিরকুট। কোয়ারেন্টিনে ঘরের সময়টাকে একটু আনন্দময় করতেই তাদের এই উদ্যোগ। আর তা শিশুদের জন্য। গানের নাম ‘ভূত সামলাও’।

ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘করোনার এই দিনগুলোতে আমরা সবাই বাসায় আটকে আছি। এই সময়টাতে যেন অবসাদ ঘিরে না ধরে ও বাচ্চাদের সময় যেন আরও ভালো কাটে সে জন্য গানটি তৈরি করা। ঈদে বড় ও ছোট বাচ্চাদের জন্য আমাদের উপহার এটি।’ পঞ্চভূত

গানটির কথা লিখেছেন সুমি নিজেই। ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু।

সুমি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, বাচ্চাদের কিছু একটা উপহার দিতে। সেখান থেকে গানটি লেখা। কিছুদিন আগে আমার শিল্প নির্দেশনায় একটি বিজ্ঞাপন তৈরি হয়েছিল। সেটিও ভূত নিয়ে। সেসময় আমি অভিনয় না করলেও নিজে ভূতের গেটআপ নিয়েছিলাম। সেটা নিয়েই এবার গানে হাজির হয়েছি।’

গানটি চিরকুটের ফেসবুক পেজ ও ইউটিউবে আজ (৩০ জুলাই) অবমুক্ত করা হয়েছে।

ভিডিও:

/এম/এমএমজে/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি