দীপিকার লোকসানে কৃতির লাভ!

বিনোদন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ০০:০৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০০:১২

দীপিকা পাড়ুকোন ও কৃতি স্যানন বলিউডের ‘আদিপুরুষ’ ছবিতে রাম চরিত্রে প্রভাস এবং রাবণের ভূমিকায় সাইফ আলি খান অভিনয় করবেন। তাদের সঙ্গে এবার সীতা হিসেবে যোগ দিচ্ছেন কৃতি স্যানন। খবর বলিউড হাঙ্গামার। 

যদিও ‘রামায়ণ’-এর ছায়ায় ওম রাউতের পরিচালনায় ছবিটিতে সীতা চরিত্রে দীপিকা পাডুকোনকে ভাবা হয়েছিল। কিন্তু নাগ অশ্বিনীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি তেলুগু চলচ্চিত্রে প্রভাসের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। তাই ‘আদিপুরুষ’ শিবির নতুন জুটি উপহার দিতে চেয়েছে।

এজন্য দীপিকার মতো লম্বা নায়িকা নির্বাচনে নেমে পড়েন ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ খ্যাত পরিচালক ওম রাউত। এভাবেই ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার কৃতি হাতে পেয়ে গেছেন ছবিটি। তাই তিনি বেশ উচ্ছ্বসিত। পৌরাণিক প্রেক্ষাপটে এটাই হতে যাচ্ছে তার প্রথম কাজ।

সীতা মাতা চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে নিরামিষে অভ্যস্ত হয়ে উঠবেন কৃতি। ‘আদিপুরুষ’-এর শুটিং শেষ না হওয়া পর্যন্ত আমিষে ফিরবেন না ৩০ বছর বয়সী এই তারকা।

এদিকে কৃতির হাতে এখন আরও আছে ‘মিমি’ ছবিটি। অন্যদিকে নিজের প্রযোজিত ও অভিনীত ‘এইটি থ্রি’ মুক্তির অপেক্ষা করছেন ৩৪ বছর বয়সী দীপিকা। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের