‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল

বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৬

তেলুগু অভিনেত্রী রাকুল প্রীত সিংকে আগামীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’সিনেমায় দেখা যাবে। ভারতীয় সিনেমায় নিজের কাজের পরিধি আরও বাড়াতে চান এই অভিনেত্রী। তাই নতুন নতুন ঘরানা ও চরিত্রে নিজেকে পরীক্ষা করতে আগ্রহী তিনি।

রাকুল জানিয়েছেন, এমন চরিত্রে কাজ করতে চান, যা তাকে অভিনয়ের দিক থেকে চ্যালেঞ্জ করবে এবং নতুন কিছু করার সুযোগ দেবে।

ক্যারিয়ারে বিভিন্ন ধরনের সিনেমা ও চরিত্রে অভিনয় করলেও রাকুল মনে করেন, এখনও অনেক ধরনের গল্প ও চরিত্রে কাজ করা হয়নি তার। বিশেষ করে তীব্র আবেগের প্রেমের গল্প, ঐতিহাসিক চরিত্র এবং হরর সিনেমায় অভিনয়ের ইচ্ছা রয়েছে তার।

নিজের পছন্দের ঘরানা নিয়ে রাকুল বলেন, ‘আমি এখনও পুরোপুরি প্রেমের গল্পে অভিনয় করিনি। এমন হৃদয়ছোঁয়া প্রেমের গল্পে কাজ করতে চাই, যেখানে গভীর আবেগ থাকবে। ঐতিহাসিক কোনও চরিত্রেও এখনও অভিনয় করা হয়নি। পিরিয়ড ছবিতেও কাজ করতে চাই। হরর সিনেমাতেও অভিনয় করিনি। এখনও অনেক কিছু করা বাকি। তাই বিভিন্ন ধরনের ঘরানায় নিজেকে পরীক্ষা করতে চাই।’

বর্তমানে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রেও নিজের ভাবনায় পরিবর্তন এসেছে বলে জানান অভিনেত্রী। শুধু সিনেমার বড় বাজেট, তারকাবহুল আয়োজন বা ঘরানা নয়, বরং যে চরিত্রে অভিনয়ের সুযোগ বেশি সেটিকেই গুরুত্ব দিচ্ছেন।

রাকুলের ভাষায়, ‘ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে আছি, যেখানে নিজেকে চ্যালেঞ্জ করতে চাই এবং অভিনয়ের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে—এমন চরিত্র করতে চাই। এমন কিছু, যা আপনাকে ভেতর থেকে উত্তেজিত করে।’

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের