মীর সাব্বিরের ছবিতে নচিকেতা

বিনোদন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১০:০২

নচিকেতা ও মীর সাব্বির ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীকে পাওয়া যাবে বাংলাদেশি চলচ্চিত্রে। নাটকের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের সিনেমা ‘রাত জাগা ফুল’-এর জন্য গেয়েছেন তিনি।
ইতোমধ্যে কলকাতায় এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ‌‌‘দিন বদলের দিন শুরু’। এর কথা লিখেছেন মীর সাব্বির। সুর করেছেন কলকাতার তমাল চক্রবর্তী।

গানটি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘নচিকেতা অনেক বড় মাপের একজন মানুষ। তার গান শুনেছে প্রজন্ম থেকে প্রজন্ম। খুবই ভালো লাগছে তার মতো একজন গায়ক আমার ছবিতে গেয়েছেন ভেবে। গানে সচেতনতার কথা বলা হয়েছে। দর্শকরা এতে শিক্ষামূলক বার্তা পাবেন।’

‘রাত জাগা ফুল’ ছবির সংগীতায়োজন করছেন ইমন চৌধুরী। এর আগে মীর সাব্বিরের কথায় সিনেমার টাইটেল গানে কণ্ঠ দেন মমতাজ বেগম।

সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরের প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও আবু হুরায়রা তানভীর। আরও আছেন মীর সাব্বির, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী ও জয়রাজসহ অনেকে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন মীর সাব্বির। এরইমধ্যে এর শুটিং শেষ হয়েছে। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি দেওয়ার কথা জানালেন মীর সাব্বির।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
জীবনের কঠিন সময় পেরিয়ে আসার গল্প বলবেন মিলা
জীবনের কঠিন সময় পেরিয়ে আসার গল্প বলবেন মিলা