পাঠাও নিয়ে নুহাশের চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:২১

নুহাশ নাটক-বিজ্ঞাপনচিত্রে আগেই হাত পাকিয়েছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ হুমায়ূন। ঘোষণাও দিয়েছিলেন, চলচ্চিত্রের দিকেই এগোবেন। এবার আসছে তার প্রথম চলচ্চিত্র। ছবির নাম ‘মুভিং বাংলাদেশ’।

দেশে পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহুরে জীবন নিয়ে এর গল্পটি আঁকা হয়েছে। কীভাবে একদল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেললো, সেই কাহিনিই উঠে আসবে এতে।

নুহাশ হুমায়ূন জানান, সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়েছে বছর খানেক আগে। তখন থেকেই চলছে এর প্রস্তুতি। গল্পে ২০১৩-১৪ সালের ঢাকা উঠে আসবে।

তরুণ এ নির্মাতা বলেন, ‘স্ক্রিপ্টটি ভারতের প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে পাঠানো হয়েছিল। চলতি বছরে সেখানে এটিই একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে।’

ফিল্ম বাজার মূলত সিনেমা বিষয়ক বেচাকেনার উৎসব। যেখানে প্রযোজক, পরিবেশক, সম্পাদকসহ চলচ্চিত্র বিশেষজ্ঞরা অংশ নেন। সেখানে ছবির বিভিন্ন কিছুর পৃষ্ঠপোষক পাওয়া যায়।

গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে ‘মুভিং বাংলাদেশ’ প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। এর আগে এই জুটি ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্র তৈরি করেছেন। তাদের প্রযোজিত ‘রোকাইয়া’ চলতি মাসে কলকাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা হয়েছে।
আরিফুর রহমান বলেন, ‘ছবিটি নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। ফিল্ম বাজার ইস্যুটি সামনে আসায় এখন এটি প্রকাশ করলাম। আশা করছি, আগামী বছর থেকে এর শুটিং শুরু হবে।’

এদিকে জানা যায়, ‘মুভিং বাংলাদেশ’ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর কনসালটেন্সি থেকেও চিত্রনাট্য বিষয়ে পরামর্শ পাবে। ছবিটির কলাকুশলীদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!