‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ

বিনোদন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৭:৫৮আপডেট : ১৪ মে ২০২৫, ২১:১৬

পরিবর্তন করা হলো রোশান ও বুবলী অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নাম।

জানা গেছে, আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। 

এ বিষয়ে চিত্রনায়ক রোশান বলেন, “পুলসিরাত’ ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে। যদিও সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামেই সরকারি অনুদান পেয়েছিল।”

তবে পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয় সিনেমাটি, তখন নাম পরিবর্তন করতে বলা হয়। 

পরিচালক রাখাল সবুজ এ বিষয়ে বলেন, “পুলসিরাত’ নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে। এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যখন অনুদান পেয়েছি, তখন এই নামই ছিল।” বুবলী ও রোশান তবে নির্মাতা জানিয়েছেন, গল্পে ইসলামিক কিছু নেই। যেহেতু অনুদানের সিনেমা, তাই মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে। দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে সেন্সর দিয়েছে। নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে। কারণ এই নামেই এতদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে।

নির্মাতা বলেন, “পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের ওপর ভিত্তি করে একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি- ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।”  

বলা প্রয়োজন, ‘সরদার বাড়ির খেলা’ সিনেমায় রোশানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।  

উল্লেখ্য, আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে ‘সরদার বাড়ির খেলা’।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর