অন্তর্জালে ঈশিকার বিয়ের ইভেন্ট!

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১৪:৪৯আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:১২

বন্ধুর সংখ্যা পাঁচ হাজার। সঙ্গে ফ্যান-ফলোয়ার অগণিত। আত্মীয়-স্বজন তো রয়েছেই। অন্যদিকে হাতে সময় মাত্র দিন পনেরো। এতজনকে এ স্বল্প সময়ে ‘ডোর টু ডোর’ দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া কি সম্ভব?

ঈশিকা খান। ছবি: সাজ্জাদ হোসেন। জবাবে নেতিবাচক উত্তর ধরে নিয়ে নতুন বুদ্ধি বের করেছেন মডেল-উপস্থাপিকা ঈশিকা খান। সাত-পাঁচ না ভেবে নিজের বিয়ের দাওয়াতের জন্য ফেসবুকে একটা ইভেন্ট পেজ খুলে বসেছেন ঈশিকা’জ ওয়েডিং শিরোনামে। এবং সেখানেই সবাইকে ঢালাওভাবে দাওয়াত দিচ্ছেন তিনি।

বিষয়টি নিয়ে ঈশিকা বলেন, ‌'আসলে সবাইকে তো নিজে গিয়ে দাওয়াত দেওয়া সম্ভব নয়। আর হাতে সময়ও কম। আশা করি আমার এই অন্তর্জাল দাওয়াতপত্র সবাই গ্রহণ করবেন। সবাই আসবেন।'

আগামী ৩০ মার্চ, ১ এপ্রিল এবং ৩ এপ্রিল। এই সংখ্যাগুলোই এখন ঈশিকা খানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এ দিনগুলোতে ঢাক-ঢোল পিটিয়ে যথাক্রমে তার গায়েহলুদ, বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা হবে।

পাত্র লন্ডনপ্রবাসী কায়সার খান। পেশায় ব্যবসায়ী। সাকুরা গ্রুপের সিইও কামাল খানের বড় ছেলে তিনি। গ্রামেরবাড়ি মৌলভীবাজার হলেও পাত্রের পরিবারের সবাই লন্ডন পরবাসী।

ঈশিকা খান ও হবু বর কায়সার খান /এম/এমএম/

# এপ্রিল ফুল নয়, ঈশিকার ‘সত্যি’ বিয়ে!

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান