নৃত্যশিল্পী মুনমুন যখন সাইক্লিস্ট

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ০০:০০আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৪:৪৩

রাজপথে সাইকেল চালানোর বিভিন্ন মুহূর্ত। স্তব্ধবাক রোদে গলা শুকিয়ে প্রায় কাঠ। অথচ দিব্যি এখনও সাইকেল চালান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। ভরদুপুরেই দেখা গেল ধানমণ্ডির ৩২ নম্বর রাস্তা অতিক্রম করতে। মাথায় নীল হেলমেট আর কাঁধে একই রং মিলিয়ে কিটব্যাগ।

হাতিরঝিলে মুনমুন আহমেদ। দ্রুত গতিতে মোড় পার হয়ে গেলেন তিনি। নন্দিত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের সাইকেল নিয়ে শহর ঘুরে বেড়ানো নতুন নয়। দীর্ঘদিন ধরে তিনি এই শহরে সাইকেল আরোহী।

চৈত্রের এ খরতাপেও নগর বুকে বাদ যায় না তার সাইকেল যাত্রা।

জানা গেলো, শনিবার সকালে চ্যানেল আইতে একটি নাচের অনুশীলনে গিয়েছিলেন এ শিল্পী। দুপুরের সে কাজ শেষ করেই ফিরছিলেন তিনি।

সাইকেল র‌্যালিতে মুনমুন আহমেদ। মুঠোফোনে পাওয়া গেল এ শিল্পীর সংসার সহযোদ্ধা ও নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফাকে। তিনি বললেন, ‘সে (মুনমুন) তো সারা শহর চষে বেড়ায় সাইকেলে। সে পারেও এমন কাজ করতে। কারণ এতে করে অসহ্য জ্যাম এড়ানো যায়। নিজের কাজে কোথাও যেতে হলে সে সাইকেল নিয়েই বের হয়। এতে শরীরটাও ফিট থাকে। ভালো না!’

এই সংগীশিল্পী আরও জানান, মুনমুন আহমেদ নিজের কাজের পাশাপাশি একটি সাইক্লিং গ্রুপের সঙ্গেও বিভিন্ন র‌্যালি ও প্রতিযোগিতাতে নিয়মিত অংশ নেন।

কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর বাসার নিচে মুনমুন আহমেদ। /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে