রেডিও নেক্সট-এ আমার ’৭১

বিনোদন প্রতিবেদক।।
১০ ডিসেম্বর ২০১৫, ০৮:৩২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৫:১০

Radio-Next দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা ১৮ জন ব্যক্তিত্বকে নিয়ে রেডিও নেক্সট (৯৩.২ এফএম) বিশেষ আয়োজন  করেছে। এর নাম ‘‘আমার’৭১”।
এতে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা, শহীদ সন্তান, আলোকচিত্রীসহ নানান ক্ষেত্রের মানুষেরা। বিশেষ সাক্ষাৎকারে বলেছেন ১৯৭১ সালের স্মৃতি ও দেশ নিয়ে নিজেদের ভাবনার কথা।
“আমার’৭১” অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন গেরিলা মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল, স্বাধীনতা পদক ও বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, শহীদ বুদ্ধিজীবি ডঃ আ.ফ.ম. আব্দুল আলীম চৌধুরীর কন্যা নুজহাত চৌধুরী, ১৯৭১ সালের যুদ্ধশিশু শিখার কন্যা ক্যাটেরিনা কাপুচিনোসহ আরও অনেকে।
“আমার’৭১” অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৬ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প