বাংলাদেশি সংগীতশিল্পীর সামনে বলিউডের হাতছানি!

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ০০:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১০:২৭

আরাফাত মহসিন (ছবি: সংগৃহীত) ভারতের অলঙ্কার প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের নেপথ্যসংগীত তৈরি করেছেন বাংলাদেশের আরাফাত মহসিন। অরা জুয়েলারির বিজ্ঞাপনচিত্রটি ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে এখন দেখানো হচ্ছে। এর সুবাদে প্রশংসিত হয়েছেন তিনি।

গল্পে মা ও মেয়ের মধ্যে অলঙ্কার নিয়ে কথোপকথন হয়। সেই সময় নেপথ্যে যে সংগীত শোনা যায়, সেটাই আরাফাত মহসিনের সৃষ্টি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ঋষি ভার্মা।

আরাফাত জানালেন, বিজ্ঞাপনচিত্রটির সুবাদে বলিউডের হাতছানি তার সামনে! হিন্দি ছবিতে আবহসংগীত করার ব্যাপারে আলোচনা হচ্ছে তার। এ বিষয়ে শিগগিরই সুখবর দিতে পারবেন বলে আশা করছেন তিনি।

দেশের বাইরে মিউজিক করতে পেরে বেজায় খুশি আরাফাত। নতুন প্রজন্মের এই সংগীত পরিচালক ও গায়ক বললেন, ‘ভারতে এটা আমার প্রথম কাজ। বেশ আনন্দ নিয়ে মিউজিকটা করেছি। আমরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সঙ্গে কাজ করতে পারছি। এটাই প্রমাণ করে আমাদের দেশের মিউজিক আন্তর্জাতিক মানসম্পন্ন।’

মুম্বাইয়ের প্রোডাকশন হাউস ফার্স্ট টেক ফিল্মসের প্রযোজক সাগ্নিক ভট্টাচার্য ভালো একজন বন্ধু আরাফাতের। সেই সূত্র ধরেই কাজটা পেয়েছেন তিনি। ভারতের বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ করে দেওয়ায় সাগ্নিককে ধন্যবাদ জানাতে ভোলেননি এই তরুণ।

ইতোমধ্যে বাংলাদেশের বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মিউজিক করেছেন আরাফাত মহসিন। স্টুডিও ফিফটি এইটের হয়ে অনেক নাটকের টাইটেল সং সাজিয়েছেন ও গেয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ও বন্ধু লাল গোলাপি’, ‘যাযাবর পাখনা’, ‘জলকণা’ ইত্যাদি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির আবহসংগীতও করেছেন তিনি।

* অরা জুয়েলারির বিজ্ঞাপনচিত্র:



/জেডএল/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প