চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতা’র ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর এবারের পর্ব সাজানো হচ্ছে। বিশেষ এই পর্বে গাইবেন খান আতা কন্যা রুমানা ইসলাম। সঙ্গে থাকছেন অপু। তারা গাইবেন খান আতাউর রহমানের স্মরণে গান।
সরাসরি সম্প্রচার হওয়া এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধও করতে পারবেন। তবে পুরো অনুষ্ঠানেই থাকবে খান আতাউর রহমানের কথা-সুর-কণ্ঠের গান।
মিউজিক ক্লাব’-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে বুধবার (০২ ডিসেম্বর) রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
/এমএম/



