এবার আসছে না ‘জাগরণের গান’

বিনোদন প্রতিবেদক।।
০১ ডিসেম্বর ২০১৫, ১৬:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:০৬

জাগরণের গান বাংলাভাষী জনগণের ইতিহাসের সঙ্গে জড়িত কালজয়ী গানগুলো সংরক্ষণের জন্য ২০০৯ সালে একটি উদ্যোগ নেয় জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র। প্রথম উদ্যোগ ছিল গানগুলোর সংকলন প্রকাশ করা। তারই ধারাবাহিকতায় সে বছর প্রকাশ হয় কালজয়ী ৭১টি গণজাগরণের গান নিয়ে ৬ সিডির ‘জাগরণের গান’নামের সংগ্রহশালা।

একই বছরের ১২ ডিসেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এটির মোড়ক উন্মোচন করা হয়েছিল। এরপর গেল তিন বছরে প্রকাশ পায় আরও তিনটি সংকলিত অ্যালবাম। তবে সে ধারাবাহিকতায় এবার ছেদ পড়ছে। কারণ চলতি বছর প্রকাশ হচ্ছে না ‘জাগরণের গান’-এর পরবর্তী কিস্তি।

বিষয়টি নিয়ে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, চলতি বছর তাদের এ আয়োজনটি হচ্ছে না।

কারণ হিসেবে জানা যায়, পর্যাপ্ত পরিমান গান সংকলন ও কাজ শেষ করতে না পারা। তারা জানায়, আগামী বছর তাদের এ আয়োজন পুনরায় শুরু হবে।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প