‌'ডিটেকটিভ'-এ হৃদয়-পড়শী

বিনোদন প্রতিবেদক।।
০২ ডিসেম্বর ২০১৫, ১২:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:১৬

হৃদয় ও পড়শী বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘ডিটেকটিভ’-এ এবার পাওয়া যাবে সংগীতশিল্পী হৃদয় খান ও পড়শীকে। এর মাধ্যমে জুটি হিসেবে আবারও চলচ্চিত্রের গানে কাজ করলেন তারা। গানটির শিরোনাম ‘যেতে যেতে একলা পথে’। এর সংগীত করেছেন হৃদয় আর পড়শী এটি তুলেছেন কণ্ঠে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে নির্মিত এ ছবিটি পরিচালনা করছেন তপন আহমেদ। চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। মজার তথ্য হচ্ছে, নতুন এ ছবিতে বাচিকশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, ববি ও শিমুলোর মতো অভিনয়শিল্পীরা

উল্লেখ্য, এর আগে ‘সুইটহার্ট’ ছবিতে হৃদয় ও পড়শী প্রথম একসঙ্গে কাজ করেন। ‘একমুঠো প্রেম যদি দাও’ শিরোনামের সেই গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প