আসছেন নতুন রমা

বিনোদন প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০১৫, ১২:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১২:২২
image

রমা ও ডিজে রাহাত‘ভালো লাগে না’, ‘এক মুঠো রোদ’, ‘স্বপ্নের দিগন্ত ছুঁয়ে’, ‘স্বপ্নযাত্রা’সহ রমার গাওয়া বেশ কটি গানই পেয়েছে জনপ্রিয়তা। অডিওর পাশাপাশি প্লেব্যাকেও প্রশংসা কুড়িয়েছেন এই গায়িকা। তবে এবার গান-ভিডিওতে পাওয়া যাবে নতুন রমাকে। তিনি প্রথম গাইলেন ডিজে রাহাতের আয়োজনে।

‘দূর বহুদূরে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মীর মাসুম। অডিওর পর গানটির মিউজিক ভিডিওর কাজও এরইমধ্যে শেষ। ঢাকার বিভিন্ন লোকেশনে দুদিন ধরে ভিডিওটির শ্যুটিং হয়েছে। এতে রমা এবং ডিজে রাহাত দুজনকেই দেখা যাবে। সঙ্গে রয়েছেন রোমানিয়ান মডেল রিরি অস্কার। গানটির সিনেমাটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন একজন রোমানিয়ান। তার নাম মাদালিনা মেট। ভিডিওটি পরিচালনা করেছেন মঞ্জু আহমেদ।

নতুন বছরের শুরুতেই বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে ভিডিওটি প্রকাশ করা হবে বলে জানান রমা। এ প্রসঙ্গে প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিজে রাহাতের কাজ আমার অনেক পছন্দ। আমি যে টাইপ গান করি তার কাজের ধরণও প্রায় একই। আমার জন্য দুর্দান্ত একটা গান বানিয়েছে সে। গানটির ভিডিও তৈরির অভিজ্ঞতাটাও দারুণ। আশাকরি সবাই এনজয় করবেন।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি মিশ্র গানের অ্যালবাম প্রকাশ করবেন রাহাত। সে অ্যালবামেও থাকবে গানটি।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক