‘আ কাপেলা’ রিয়েলিটি শো নিয়ে পার্থ বড়ুয়া

বিনোদন প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০১৫, ১৭:১০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:০৭
image

পার্থ বড়ুয়া অমিতাভ রেজার ছবি ‘আয়নাবাজি’তে অভিনয় আর রুটিন বাধা ‘সোলস’-এর কনসার্টের বাইরে খুব একটা নতুন খবর মিলছে না পার্থ বড়ুয়ার। তবে কাল সোমবার দারুণ একটা খবর নিয়ে হাজির হচ্ছেন এ ব্যান্ড তারকা-অভিনেতা।

এবার তিনি নতুন ধারার একটি রিয়েলিটি শো শুরু করতে যাচ্ছেন। সঙ্গে থাকছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন হচ্ছে গুলশানের হোটেল ওয়াশিংটন-এ।  

তবে আগাম তথ্য হিসেবে জানা গেছে, পশ্চিমা বিশ্বসংগীতের বেশ জনপ্রিয় সংগীত ধারা ‘আ কাপেলা’র অভিষেক ঘটতে যাচ্ছে বাংলাদেশে। যদিও সংগীতের এ ধারাটি খুব একটা পরিচিত নয় এখানে। সে ভাবনা থেকেই পার্থ বড়ুয়া এবং রবি আজিয়াটা লি. যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।  পার্থ জানান, ‘আ কাপেলা’ ধারাটিতে বাদ্যযন্ত্রের পরিবর্তে শিল্পী তার মুখের মাধ্যেমে বাদ্যযন্ত্র ব্যবহার করে গান করেন।

এবার এ ধারাটি ব্যবহার করে নিজের জনপ্রিয় একটি গানও রিমেক করেছেন পার্থ বড়ুয়া। গানটি হলো ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’। এই গানের অডিও তৈরির পাশাপাশি একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ‘বৃষ্টি দেখে’ গানটি ‘আ কাপেলা’ ধারায় তৈরি করতে পার্থ বড়ুয়াকে সহযোগিতা করেছেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতার কেয়া।

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড পার্থ বড়ুয়ার এই ভাবনাটিকে নিয়ে একটি  প্রতিযোগিতার আয়োজন করেছে ।  ‘রবি আ কাপেলা’ নামে প্রতিযোগিতাটি খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানালেন পার্থ বড়ুয়া। প্রতিযোগিতাটি দুই মাস চলবে ।
এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘‘আমাদের এখানে ‘আ কাপেলা’ ধারা নিয়ে কোনেও উল্লেখযোগ্য কাজ হয়নি। আমরা এই ধারাটিকে পরিচিত করার পাশাপাশি জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছি।আশা করছি, নতুন ছেলেমেয়েরা এই ধারা নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহী হবেন।’’

উল্লেখ্য, রবি গ্রাহকরা ৮৩৬৫৫ নম্বরে কল করে পার্থ বড়ুয়ার ‘আ কাপেলা’ ধারায় তৈরি ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’ গানটি শুনতে পাবেন।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প